চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ম্যানসিটির ঘরে

আপডেট : ১১ জুন ২০২৩, ০৪:৩৮ পিএম

অবশেষে ম্যানচেস্টার সিটির হাতে ধরা দিলো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সেই সঙ্গে ইংলিশ ক্লাব হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে স্বপ্নের ট্রেবল জয়ের খাতায় নাম লেখালো ম্যানসিটি। 

শনিবার রাতে ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার ইউরোপ সেরার মুকুট পড়লো সিটিজেনরা।

ম্যাচের শুরুতে দুই দলই খেলতে থাকে সমানতালে। ২৭ মিনিটেই লিড পেতে পারতো ম্যান সিটি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি আরলিং হালান্ড। প্রথমার্ধ থাকে গোলশূন্য। 

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সুযোগ আসে ইন্টার মিলানের। গোলকিপারের সামনে বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি মিলান সেন্টার ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ। এর ঠিক ৯ মিনিট পর ম্যান সিটিকে লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। আর তাতেই ইউরোপ ইতিহাসের দশম দল হিসেবে ট্রেবল জেতে ম্যান সিটি।

ফাইনাল জয়ের পর পেপ গার্দিওলা বলেন, এই ইতিহাস লেখা হলো তারকা ফুটবলারদের দ্বারা। এটা এখন আমাদের। আমি শুধু চেষ্টা করেছি। আমি খুবই সন্তুষ্ট। কারণ, এই শিরোপা জয়টা ছিল খুবই কঠিন।


একাত্তর/এসি

প্রথমার্ধের বিবর্ণ পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। বদলি হিসেবে নেমে জুড বেলিংহ্যামের অবিশ্বাস্য গোল এবং কিলিয়ান এমবাপ্পের জোড়া লক্ষ্যভেদে পিএসভি আইন্দহোভেনকে ৫-১ গোলে হা্রিয়েছে হোসে...
প্রিয় ফুটবল ক্লাব কিংবা তারকা খেলোয়াড়ের প্রতি ভালোবাসা শুধু গ্যালারি বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। এবার তার বড় প্রভাব দেখা যাচ্ছে মানুষের ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তাতেও। সাইবার নিরাপত্তা...
জাপানের কাছে হারের পর জয়ে ফেরার লক্ষ্য নিয়ে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল চারটায় সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দুই দলের জাতীয়...
ফুটবলপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য ও রূপকথার মতো রোমাঞ্চকর রাতের অপেক্ষা! সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন সর্বকালের অন্যতম সেরা জাদুকর...
রাশিয়ার সামারা অঞ্চলের সিজরান শহরে রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলায় শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আঞ্চলিক রাজধানী সামারায় ড্রোন আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য...
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তৎকালীন র‍্যাব-১১-এর অধিনায়ক...
সুনামগঞ্জে সুরমা নদীতে বালুবাহী একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নৌকায় থাকা অপর চার শ্রমিক সাঁতরে...
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর