চীনে খেলতে গিয়ে বিমানবন্দরে আটক মেসি

আপডেট : ১৩ জুন ২০২৩, ১২:৪৬ পিএম

আর্জেন্টিনার হয়ে চীনে প্রীতিম্যাচ খেলতে গিয়ে বিপাকে পড়েছিলেন লিওনেল মেসি। বেইজিং বিমানবন্দরে পা রাখতেই আর্জেন্টাইন সুপারস্টারকে আটক করেছিল চীনা পুলিশ। তবে দুই ঘণ্টার মধ্যেই সেই ঘটনার দফারফা হয়ে গেছে। ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিও। 

কিংবদন্তি লিওনেল মেসি এখন চিনে। সাথে আছে তার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার স্কোয়াড। 

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগেভাগেই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী স্কোয়াড নিয়ে বেইজিংয়ে যায় স্কালোনির শিষ্যরা। 

বিমানবন্দরে পা রেখেই ঘটে বিপত্তি। আর্জেন্টাইন অধিনায়ককে আটক করে চীনা বর্ডার পুলিশ। মেসি যে পাসপোর্ট নিয়ে চীনে এসেছেন, তা দেখে একেবারেই সন্তুষ্ট হতে পারেননি পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। 

আর্জেন্টিনার পাশাপাশি স্পেনেরও নাগরিক ফুটবলের এই যাদুকর। দ্বৈত নাগরিকত্বের জন্য লিওর আছে দুই দেশেরই পাসপোর্ট। আর্জেন্টিনার হয়ে খেলতে আসলেও ভুল করে নিয়ে এসেছেন স্পেনের পাসপোর্ট। আর এতেই ঘটে বিপত্তি।

পরে প্রায় দুই ঘণ্টা পর ভিসা দেওয়া হয় বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। তারপর তিনি পা রাখতে পারেন চীনে। এরপর আর কোনো অসুবিধাই হয়নি সাতবারের ব্যালন ডি’অর জয়ীর। মেসি পুরো দমে চীনে অনুশীলন করতে শুরু করে দিয়েছেন। এখন শুধু মাঠে নামার অপেক্ষা। 

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচ হবে বেজিংয়ের ওয়ার্কার স্পোর্টস কমপ্লেক্সে। এক সঙ্গে ৬৫ হাজার দর্শক এখানে বসে খেলা দেখতে পারবেন। এই ম্যাচের টিকেট আর মেসির সঙ্গে দেখা করার সুযোগ নিয়ে এরই মধ্যে প্রতারণা শুরু করে দিয়েছেন অনেক চীণা নাগরিক। টিকেট কালোবাজারী আর ভুয়া বিজ্ঞাপন নিয়ে দেশটির নাগরিকদের এরই মধ্যে সতর্ক করে দিয়েছে পুলিশ। 


একাত্তর/এসি


২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর