২০২৬ বিশ্বকাপ খেলছেন না মেসি

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৭:২৮ পিএম

কাতার বিশ্বকাপই ছিল শেষ বিশ্বকাপ, আর্জেন্টিনার জার্সিতে আরও একটি বিশ্বকাপ হয়তোবা আর খেলবেন না লিওনেল মেসি।

চীনা একটি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা নিশ্চিত করেছেন মেসি। খবর: এএফপি।

গেল বছরই ৩৫ বছর বয়সী মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কাতারে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে।

চায়না টাইটান স্পোর্টসে এক ভিডিও সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ সম্পর্কে মেসি বলেছেন, আমি আগেও অনেকবার বলেছি আর বিশ্বকাপ খেলা আমার পক্ষে  সম্ভব নয়। সেক্ষেত্রে কাতারই আমার শেষ বিশ্বকাপ। এখন দেখা যাক সামনে কি হয়। কিন্তু সবকিছু মিলিয়ে একথা অন্তত বলা যায় পরবর্তী বিশ্বকাপে আমার আর খেলা হবে না।

তবে সতীর্থদের উৎসাহ দিতে খেলা দেখবেন। মেসি জানিয়েছেন স্টেডিয়ামে বসেই খেলা দেখতে চাইবেন তিনি। কিন্তু নিজে অংশগ্রহণ করবেন না।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি বর্তমানে আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে বেইজিংয়ে রয়েছেন। আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামটির ধারনক্ষমতা ৬৮ হাজার। ইতোমধ্যেই প্রিয় তারকার খেলা দেখতে ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে। চাইনিজ সমর্থকরা বার্সেলোনার সাবেক এই তারকার খেলা মাঠে বসে উপভোগের সুযোগ হাতছাড়া করতে চায়নি। এমনকি প্রায় সাড়ে ছয়শো মার্কিন ডলার ব্যয় করেও অনেকেই টিকেট কিনেছেন।

এর আগে, বছরের শুরুতে আর্জেন্টাইন পত্রিকা ওলে’তে মেসি বলেছিলেন, আরও একটি বিশ্বকাপ খেলা সত্যিই কঠিন হয়ে যাবে। পরবর্তী বিশ্বকাপে মেসি ৩৯ বছরে পা রাখবেন। গত সপ্তাহে মেসি পিএসজির সাথে দুই বছরের সম্পর্ক শেষ করে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন।

বিশ্বকাপ জয়ের অপূর্ণতা নিয়েই গত নভেম্বরে কাতারে বিশ্বকাপ অভিযানে গিয়েছিলেন মেসি। সেখানে দুর্দান্ত খেলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন এই মহাতারকা। 

অনেকের ধারণা ছিল, বিশ্বকাপ জিতে মেসি হয়তো অবসরের ঘোষণা দেবেন। কিন্তু বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার কথা জানান মেসি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দোহা বিশ্বকাপে শেষ ষোলতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।


একাত্তর/জো 

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
মাঠের ভেতর প্রতিপক্ষকে বলের জাদুতে নাচাতে অভ্যস্ত যিনি, সেই লিওনেল মেসিও এবার মেজাজ হারিয়ে বসেছেন! প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেয়ার নিয়ম লঙ্ঘন করায় মেজর লিগ সকার ডিসিপ্লিনারি কমিটির...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর