শাস্তি মেনে কনফারেন্স লিগ থেকে সরে গেল জুভেন্টাস

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৪:৩৮ পিএম

ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস উয়েফার শাস্তি মেনে নিয়ে কনফারেন্স লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। ফলে আসন্ন ২০২৩-২৪ মৌসুমে কোন প্রকার ইউরোপিয়ান প্রতিযোগিতায় দেখা যাবে না ইতালির সফলতম ক্লাবটিকে।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সাথে বৈঠকের পর এক বছরের জন্য এই শাস্তি মেনে নেয় তুরিনের ক্লাবটি।

অবৈধ ট্রান্সফার ইস্যুতে গত মৌসুমে বড় ধরণের ঝামেলায় জড়িয়ে পড়েছিল ইতালির সবচেয়ে সফল দল জুভেন্টাস। মৌসুমের একেবারে শেষের দিকে ১০ পয়েন্ট কেটে রাখা হয় তাদের।

মূলত দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করার দায়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) তাদের এই শাস্তি দেয়।

লিগে এক পর্যায়ে টেবিলের শীর্ষ তিনে থাকলেও মৌসুম শেষে সপ্তম স্থান নিয়েই শেষ করতে হয়েছে জুভেন্টাসকে। যে কারণে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের বাইরে কোনমতে কনফারেন্স লিগে জায়গা করে নেয় তুরিনের জায়ান্টরা। কিন্তু সেখানেও শেষ পর্যন্ত আর খেলা হচ্ছেনা।

ইতালিয়ান গণমাধ্যমের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে উয়েফার সাথে সমঝোতা করেই জুভেন্টাস কনফারেন্স লিগ থেকে তাদের নাম সরিয়ে নিয়েছে।

আরও পড়ুন: দলের পোস্টার থেকে এমবাপেকে ছেটে দিলো পিএসজি

জায়ান্ট এই ইতালিয়ান ক্লাবটিকে ঘিরে সমালোচনা অতীতেও কম হয়নি। ম্যাচ পাতানোর দায়ে ২০০৬ সালে তাদের সিরি-এ থেকে রেলিগেটেড করা হয়েছিল। মাঠের বাইরের বিভিন্ন জটিলতায় গত মৌসুমে শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে।


একাত্তর/আরএ

ইতালিয়ান ফুটবলের রোমাঞ্চকর পরিবেশের আড়ালে আবার মাথাচাড়া দিয়ে উঠল সেই পুরনো কুৎসিত রাজনীতি! রোমার কট্টর সমর্থক হিসেবে পরিচিত ‘কুরভা সুদ’ গ্যালারির ১৬ জন ভক্তকে একযোগে ইতালির সব স্টেডিয়ামে নিষিদ্ধ...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদির আকাশপথ এবং দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও বিদ্যুৎ-জ্বালানি...
আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক লজিস্টিকস...
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর