এবার সত্যি সত্যিই ইন্টার মায়ামির হলেন মেসি

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৭:৪৬ পিএম

আনুষ্ঠানিকভাবে মেসিকে বরণ করে নিলো মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি। গ্র্যান্ড আনভেইলিং প্রোগ্রামের মধ্য দিয়ে মেসির হাতে তুরে দেয়া হলো ১০ নম্বর জার্সি। 

মায়ামি জুড়ে বয়ে যাচ্ছে বজ্রসহ বৃষ্টিপাত। তাতে কি! আবহাওয়ার চোখ রাঙানিতে মেসি ভক্তদের থোরাই কেয়ার। ঝড় মাথায় নিয়ে বিশ্বজয়ীকে বরণ করতে পরিপূর্ণ স্টেডিয়াম।

অবশেষে এলো সেই ক্ষণ। এলেন মায়ামির নাম্বার টেন, আমেরিকার নাম্বার টেন, নাম্বার টেন অব অল টাইম। মেসি মেসি স্লোগান। 

নে মেতে উঠলো চারিদিক। এবার ফ্লোরিডাতে তৈরি হলো মেসি মোমেন্টস। লিওকে ট্রিবিউট করে উন্মোচিত হলো মেজর সকার লিগের নয়া বিলবোর্ড। 

অতঃপর মেসির হাতে তার দশ নম্বর জার্সি তুলে দিয়ে হলো দুই বছরের দায় মোচন। মেসি, রোকুজ্জু, সাথে তিন সন্তান সবার মুখেই আজ বাঁধভাঙা উচ্ছ্বাস।

একই দিনে আনুষ্ঠানিকভাবে আনভেইলিং হলো তারই সতীর্থ সার্জিও বুসকেটসের। এমন দিনে মেসির পাশে ছিলেন প্রাণের বন্ধু সার্জিও আগুয়েরো।

মেসি বলেন, আমি মায়ামিতে যোগ দিতে পেরে ভীষণ খুশি। আপনারা আমাকে যে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তাতে আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমরা জেতার জন্যই এসেছি; এটাই আমাদের মূল লক্ষ্য। আমি আশা করি আপনাদের সাথে দুর্দান্ত কিছু অভিজ্ঞতা হবে।

আরও পড়ুন: বিশ্বসেরা কিউরেটর টনি হেমিং এখন বাংলাদেশে

একদিকে মেসি হাতে তুলে নিলেন মায়ামির জার্সি অন্যদিকে পাকাপাকি শেষ হলো ইউরোপে মেসির ১৯ বছরের জার্নি। এখান থেকেই শুরু হলো মেসি-ইন্টার মায়ামি গল্পের নতুন অধ্যায়।

তবে বল পায়ে পিঙ্ক মেসিকে মাঠে দেখতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে হতে পারে আর্জেন্টাইন মহাতারকা অভিষেক।


একাত্তর/এসজে

স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
রূপকথার মতো ক্যারিয়ারে হাজার হাজার ছবি আর ভিডিও আপলোড করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন তাঁর ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি যেন একদম অন্যরকম এক আবেগের সুনামি বইয়ে দিয়েছে!...
১০ বছর আগে যে মাঠ সাক্ষী ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার ও হৃদয়বিদারক রাতের, ফুটবল ঈশ্বর যেন ঠিক সেই মঞ্চেই ফিরিয়ে আনলেন তাকে! যে কান্নায় একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব, আজ এক দশক পর ঠিক...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর