এমবাপের জন্য রেকর্ড প্রস্তাবে সায় দিলো পিএসজি!

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৫:০৫ পিএম

কিলিয়ান এমবাপে। এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ফুটবলার। পিএসজির এই বিশ্বজয়ী তারকাকে অনেকদিন থেকেই দলে ভেড়াতে চাইছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সময়ে এই লড়াইয়ে যোগ দেয় বার্সেলোনা, টটেনহ্যাম, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলান। 

ইউরোপের এমন সব বাঘা বাঘা দল যখন কাতার বিশ্বকাপে হ্যাটট্রিক করা এমবাপেকে পেতে মরিয়া, তখনই দৃশ্যপটে হাজির সৌদি আরবের ক্লাব আল হিলাল। যতো টাকাই লাগুক, তাদের ঘরে এমবাপেকে চাই। এজন্য প্রয়োজনে সবার চেয়ে অনেক বেশি অর্থ ব্যয়েও রাজি হিলাল। 

ইউরোপে দলবদলের আলোচনায় হট টপিক কিলিয়ান এমবাপে পিএসজিতে আর খেলতে চান না। নতুন কোনও চুক্তি করতে রাজি নন এই ফরাসি তারকা। তাই সে অনুযায়ী আগামী মৌসুম শেষ হলেই ফ্রি এজেন্ট হয়ে পিএসজি ছাড়বেন তিনি। 

কিন্তু পিএসজি তাকে বিনা মূল্যে ছেড়ে দিতে নারাজ। পিএসজি’র দাবি পরিষ্কার, হয় নতুন চুক্তি করো, নয়তো চলতি দলবদলেই ক্লাব ছাড়ো। তাই পিএসজি এমবাপেকে বিক্রির তালিকায় তুলে দিয়েছে। এরপরই এমবাপেকে পাওয়ার লড়াইয়ে আওয়াজ দিয়ে নামে আল হিলাল।

সৌদির এই ক্লাব এমবাপেকে দলে নিতে ৩৩২ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছে। মেসিকে দলে পেতে বছরে ৫০০ মিলিয়ন ডলার তৈরি ছিল আল হিলাল। মেসি অবশ্য সৌদিতে খেলতে না চেয়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামেতে যোগ দেন। সেই টাকাই এখন এমবাপের জন্য প্রস্তুত। 

বিশ্বজয়ী এই তারকাকে পেতে ফুটবলের দলবদলে সব রেকর্ডই ভাঙতে চায় আল হিলাল। এই মুহূর্তের খবর হলো, পিএসজি এই রেকর্ড প্রস্তাব নিয়ে আল হিলালের সঙ্গে আলাপ করার জন্য এমবাপেকে অনুমতি দিয়েছে। যদিও এমবাপে তরফে এখনো কোন কথা বলা হয়নি। 

আরও পড়ুন: বিদেশি বিনিয়োগে মানবাধিকার পরিস্থিতি ভালো রাখুন: ইইউ

এই মুহূর্তে এমবাপের সবচেয়ে সম্ভাব্য গন্তব্য হিসেবে মনে করা হচ্ছে রিয়াল মাদ্রিদকে। কারণ এমবাপে বহুবার বলেছেন, তার অন্যতম স্বপ্ন হলো রিয়াল মাদ্রিদে খেলা। লা লিগা জায়ান্টরা ইতিমধ্যে তারকা ফরোয়ার্ডের সঙ্গে একটি চুক্তিতে এসেছেন বলে শোনা যাচ্ছে। 

ফুটবল ওঝারা বলছেন, শুধু টাকা দিলেই এমবাপেকে পাওয়া যাবে না। ২৪ বছরের এই তারকা এখন যত বেশি সম্ভব শিরোপা জিততে আগ্রহী। বিশেষ করে তার ট্রফি লাইব্রেরিতে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দেখতে চান এমবাপে। সেজন্য তার পছন্দের তালিকায় শীর্ষেই আছে রিয়াল।


একাত্তর/আরবিএস  
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
বিশ্বকাপের ইতিহাসে নিজের নামকে অমর করে রাখার জন্য কিলিয়ান এমবাপে এমন এক মঞ্চ বেছে নিলেন, যা তাঁর মহিমার সাথে কিছুটা বেমানানই বটে! রোববারের মেগা ফাইনালের আগে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রান্স ও...
মঙ্গলবার রাতে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। আর এই লজ্জাজনক হারের পর ফরাসি শিবিরে শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ! টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার...
ফিফা বিশ্বকাপে মাঠের লড়াই তো জমে ক্ষীর, তবে তার চেয়েও বেশি জমজমাট হয়ে উঠেছে মাঠের বাইরের তারকাদের ‘সোশ্যাল মিডিয়া’ খোঁচাখুঁচি! গত বৃহস্পতিবার ফ্রান্স বনাম মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিলিয়ান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর