গিনেজে রোনালদোকে পেছনে ফেললেন মেসি!

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৮:৪১ পিএম

এবারে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন লিওনেল মেসি। মঙ্গলবার এক টুইটে গিনেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ রেকর্ডধারী ফুটবলারদের তালিকা প্রকাশ করে। 

যেখানে একটা রেকর্ডের ব্যাবধানে পর্তুগীজ তারকা সিআর সেভেনকে টপকে শীর্ষে আছেন আর্জেন্টাইন সুপারস্টার। বাকিরা নেই ধারে কাছেও। আর কেউ আসতেই পারবেন না। 

একটা মানুষ পুরো একটা দেশের ফুটবল ক্রেজকেই বদলে দিয়েছে আমূলে। মেজর লিগ সকার নিয়ে বছর জুড়ে অনেকেই মাথা ঘামাতো না হয়তো। 

কিন্তু এখন লিওনেল মেসির কারণে খোঁজ খবর রাখতে হচ্ছে। জানতে হচ্ছে তার প্রতিপক্ষের হাল হকিকতও। 

image


বার্সেলোনা আর পিএসজি থেকে মেজর লিগ সকারের ইন্টার মায়ামিতে গেছেন, আগের দুই ক্লাবের তুলনায় যে ক্লাব নিয়ে আলোচনা হতো কম। 

কিন্তু সেখানে গিয়ে মেসির মাহাত্ম কমেনি বরং বেড়েছে খানিকটা। কারণ এলএমটেন একের পর এক বিট করেই চলেছে বাকি সবকিছুকে। নিজেই কেবল হয়ে উঠেছেন নিজের তুলনা। 

যাদের পেছনে ফেলছেন তাদের মধ্যে অন্যতম ওর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর তারককে আরো এক রেইসে হারিয়ে দিয়েছেন কাতার ওয়ার্ল্ডকাপ উইনার ক্যাপ্টেন। সেটা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের সংখ্যায়।

গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ টুইট করে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ডের মালিকের একটা তালিকা প্রকাশ করেছে। 

যেখানে দেখা যাচ্ছে ৪১টা রেকর্ড নিয়ে সবার ওপরে মেসি। একটা কম হওয়ায় দুই নম্বরেই সন্তুষ্ট থাকতে হচ্ছে পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়কে। 

image


সেরা পাঁচে জায়গা হয়েছে রবার্ট লেভানডোস্কি, কিলিয়ান এমবাপে আর নেইমার জুনিয়রেরও। কিন্তু শীর্ষে থাকা দুজনের চেয়ে বাকিরা পিছিয়ে পড়েছে কয়েক যোযন। 

তারমানে মেসিকে নিয়ে মার্কিন মুলুকে নতুন করে যে উন্মাদনা শুরু হয়েছে সেটা হাওয়ায় ভেসে আসেনি। কিং লিও সেটা অর্জন করে নিয়েছেন নিজের যোগ্যতায়। 

সাধারণ মানুষতো আছে, তাবদ সুপারস্টারও এখন তার খেলা দেখতে ভিড় করছেন মেজর লিগ সকারের গ্যালারিতে। 

লা বোর্ন জেমস, সেরেনা উইলিয়ামস থেকে শুরু করে কিম কার্দিশিয়ান- সবাই ফ্লোরিয়াডায় হাজির হয়েছেন ওই এক কারণেই। তাই মেসিকে বলা হচ্ছে ‘দ্য কুলেস্ট পার্সন অব মায়ামি’! 


একাত্তর/আরবিএস  

ফিফা আন্তর্জাতিক বিরতির মহারণে মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস আইরেসে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের...
আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ চলার সময় একাধিক ভয়াবহ সন্ত্রাসী হুমকি, বোমা হামলা, স্টকিং ও অনলাইন হয়রানির মতো গুরুতর ঘটনার তদন্ত করেছে যৌথ নিরাপত্তা...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন নতুন রোগী।  
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর