এশিয়া কাপের দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১১:০৪ এএম

এশিয়া কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা শনিবার ১৭ জনের দল ঘোষণা করেছেন। দলে প্রথমবার ডাক পেয়েছেন তানজীদ হাসান। তবে বাদ পড়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। 

ইমার্জিং এশিয়া কাপে চার ম্যাচে তিন ফিফটি করা তানজীদ এশিয়া কাপের দলে থাকবেন এমনটাই ধারণা করা হচ্ছিলো।

এছাড়া দলে ফিরেছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান। গত এশিয়াকাপের পরে আর দলের হয়ে খেলা হয়নি মেহেদী হাসানের। নাসুম শেষ খেলেছিলেন আয়ারল্যান্ড সিরিজে।

এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ নাঈম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ।

এবারের এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট। প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। দলগুলো হলো- পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তান।

বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।


একাত্তর/পিএজে/আরবিএস   

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর