আল হিলালে নেইমারের সঙ্গী হচ্ছেন বোনো

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৮:৫৫ পিএম

সৌদি ফুটবলে চলছে নীরব বিপ্লব। নেইমারের পর এবার কাতার বিশ্বকাপে মরক্কো রূপকথার নেপথ্য কারিগর গোলকিপার ইয়াসিন বোনোকে দলে ভেড়ালো সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের খেলোয়াড় হিসেবে ৩২ বছর বয়সী ইয়াসিনকে পরিচয় করিয়ে দিয়েছে আল হিলাল। স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে দারুণ ছন্দেই ছিলেন বোনো। গতবছরই ক্লাবকে জিতিয়েছেন ইউরোপা লিগের শিরোপা। তিন বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবটি থেকে ২১ মিলিয়ন ইউরোতে মরক্কোর এই তারকাকে কিনেছে সৌদি ক্লাবটি।

গত বছরের বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কো সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল। বিশ্বকাপে মরক্কোর এমন সাফল্যের অন্যতম কারিগর ছিলেন গোলবারের নিচে থাকা ইয়াসিন বোনো।  


একাত্তর/পিএজে

নিজের দল আল হিলাল বিশ্বরেকর্ড গড়লো, আর নেইমার জুনিয়র দর্শকসারিতে বসেই তার সাক্ষী হলেন। ইনজুরির কারণে ইতিহাস গড়ার ম্যাচটাও মিস করেছেন ব্রাজিলিয়ান অ্যাটাকার।
আবারও দেখা হচ্ছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। ইন্টার মায়ামির হয়ে রিয়াদ সিজন কাপ খেলতে চলতি মাসের শেষ দিকে সৌদি আরব যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি। রিয়াদ সিজন কাপের অন্য দুই দল আল নাসর ও আল...
আল শাবাবকে ২-০ গোলে হারিয়েছে আল হিলাল। এই জয়ের মধ্য দিয়ে সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আল হিলাল।
সৌদিতে তিন ম্যাচ খেলেও কোনো গোল পাননি নেইমার জুনিয়র। বৃহস্পতিবার দিনগত রাতে সৌদি প্রো লিগে দামাকের সাথে ১-১ গোলে ড্র করে আল হিলাল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর