টানা জয়ের বিশ্ব রেকর্ড নেইমারের দল আল হিলালের

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১০:২৪ এএম

নিজের দল আল হিলাল বিশ্বরেকর্ড গড়লো, আর নেইমার জুনিয়র দর্শকসারিতে বসেই তার সাক্ষী হলেন। ইনজুরির কারণে ইতিহাস গড়ার ম্যাচটাও মিস করেছেন ব্রাজিলিয়ান অ্যাটাকার।

সৌদি প্রো লিগ টপার আল হিলাল মঙ্গলবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল ইতিহাদকে হারিয়েছে ২-০ গোলে। তাতেই ওরা নাম লিখিয়েছে ইতিহাসের পাতায়। গড়েছে টানা ২৮ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড। 

এতোদিন ওয়েলসের ক্লাব দ্য নিউ সেইন্টসের দখলে ছিলো টানা ২৭ ম্যাচ জেতার বিশ্বরেকর্ডটি। 

আল হিলালের কোচ হোর্হে জেসুস অবশ্য এই অর্জনকে তেমন বাড়িয়ে দেখছেন না। 

ম্যাচ জয়ের শেষে বলেছেন, হতে পারে এটা বিশ্বরেকর্ড, কিন্তু কোনো শিরোপা না। টানা ম্যাচ জয়ের পথে তারা চোখ রাখছেন সৌদি প্রো লিগ, আর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিতে।

আরবিএস
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর