মৃত্যু সংবাদ দেয়ার পর ওলঙ্গা জানালেন হিথ স্ট্রিক বেঁচে আছেন!

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৫:১৪ পিএম

হেনরি ওলঙ্গার এক টুইটের সূত্র ধরে ছড়িয়ে পড়ে, ক্যান্সারে আক্রান্ত জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিথ স্ট্রিক মারা গেছেন। তবে এর কয়েক ঘণ্টা পর সেই হেনরিই আবার আরেক টুইটে জানান স্ট্রিক বেঁচে আছেন।

পরের টুইটে হেনরি জানান জানান, হিথ স্ট্রিক বেঁচে আছেন। তার সঙ্গে কথাও হয়েছে। টুইটারে একটি চ্যাটের স্ক্রিনশট দিয়ে তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত ভাবে জানাতে চাই যে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। আমি নিজেই ওর মুখ থেকে শুনেছি যে ও এখনও জীবিত। থার্ড আম্পায়ার আবার ওকে ফিরিয়ে এনেছে। ও বেঁচে রয়েছে।’

image


এদিকে হিথ স্ট্রিকের মৃত্যুতে বাংলাদেশেও নেমেছিল শোকের ছায়া। সকাল থেকেই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমের ইস্যু ছিলেন হিথ স্ট্রিক। শেষ পর্যন্ত তার বেঁচে থাকার খবরে নেটিজেনদের মধ্যে স্বস্তি ফিরেছে। 

২০১৪ সালের মে মাসে তিনি বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান হিথ স্ট্রিক। ২০১৬ সাল পর্যন্ত তিনি রুবেলদের-মুস্তাফিজ-তাসকিনদের বোলিং কোচের দায়িত্ব পালন করেন। টাইগারদের দায়িত্ব ছেড়ে পরবর্তীতে ব্যাঙ্গালুরের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হন তিনি।


একাত্তর/এসি

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর