নাটকীয় জয়ের পর রোনালদোর পোস্ট

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৬:০৬ পিএম

শাবাব আল আহলির সাথে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ক্রিস্টিয়ানো রোনালদো ভক্তদের উদ্দেশে লিখেছে, ‘শেষপর্যন্ত বিশ্বাস রাখো।’ 

টানা দুই ম্যাচে হারের পর জয়ে ফিরলো ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে শাবাব আল আহলিকে ৪-২ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ শিরোপা জয়ীরা।

প্রথমার্ধে ব্রাজিলিয়ান অ্যান্ডারসন টালিস্কার গোলে এগিয়ে যায় আল নাসর। তবে এরপরই জোড়া গোল করেন শাবাব আল-আহলির ইয়াহিয়া আল ঘাসানি। সাত মিনিট পরেই আল নাসরের জালে লক্ষ্যভেদ করে আল ঘাসানি। দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে আরও এক গোল করে এগিয়ে যায় তারা। বিপদে পড়ে যায় আল নাসর। এরপর আল নাসর কয়েকটি পেনাল্টির আবেদন করলেও তা কানে নেননি রেফারি।

খেলা তখন ৮৮ মিনিটে। আল নাসরের আশার আলো প্রায় নিভু নিভু ঠিক সে সময় সুলতান আল ঘানামের চমৎকার এক হেডে সমতায় ফেরে আল আসর।

এরপর যোগ করা অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে সিআর সেভেনের দল।

 

একাত্তর/পিএজে/কেএসএইচ

উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ চলার সময় একাধিক ভয়াবহ সন্ত্রাসী হুমকি, বোমা হামলা, স্টকিং ও অনলাইন হয়রানির মতো গুরুতর ঘটনার তদন্ত করেছে যৌথ নিরাপত্তা...
বিশ্বকাপের শেষ ষোলোর দুরন্ত ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার ৩-২ ব্যবধানের সেই অবিশ্বাস্য রূপকথার প্রত্যাবর্তন নিয়ে ফুটবল দুনিয়ায় তোলপাড় চলছে। আর এমন এক নাটকীয় মহাকাব্যের পর...
বিশ্বকাপের শেষ বত্রিশের মঞ্চে শুক্রবার ভোর ৫টায় টরন্টোর মাঠে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে ফুটবলপ্রেমীদের কাছে এটি কেবল দুটি দলের নকআউট লড়াই নয়, বরং আধুনিক ফুটবলের দুই অবিসংবাদিত...
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৪১ বছর বয়সে নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে উত্তর আমেরিকার মঞ্চে নামতে প্রস্তুত। মঙ্গলবার, সিদাদে দো ফুতবলের এক ঠাসা মিলনায়তনে...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর