জন্মদিনে ছেলের বাবা হলেন শান্ত

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৭:৪৬ পিএম

নিজের ২৫তম জন্মদিনে প্রথমবারের মত বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শুক্রবার ছেলের বাবা হবার খবরটি ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে জানিয়েছেন শান্ত।

সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তা’আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা-শিশু দুজনই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি।’

গত ১৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী সাবরিন সুলতানার সাথে ছবি পোস্ট করে নতুন অতিথি আসার খবর জানিয়েছিলেন শান্ত।

২০২০ সালের জুনে সাবরিনকে বিয়ে করেন শান্ত। তাদের দুইজনের বাড়িই রাজশাহীতে।

বাবা হতে যাওয়ার খবর অবশ্য আগেই জানিয়েছিলেন শান্ত। স্ত্রীর সঙ্গে ১৬ আগস্ট ফেসবুকে একটি ছবি পোস্ট করে তাদের সংসারে নতুন অতিথি আসার কথা জানিয়েছিলেন। বিশেষ এদিনে স্ত্রীর পাশে থাকতে জাতীয় দলের প্রস্তুতিপর্ব থেকে ছুটিও নিয়েছিলেন তিনি।

 

একাত্তর/জো
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
দেশ সেরা পেসতারকা মুস্তাফিজুর হমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর, নিরাপত্তার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে নাজমুল হোসেন শান্ত...
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। শনিবার (২৮ জুন) ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলতে তিনি এই ঘোষণা দেন। কলম্বো টেস্ট শুরুর আগ থেকেই শান্তর নেতৃত্ব ছাড়া নিয়ে গুঞ্জন ছিলো। 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। ইতিমধ্যে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর