পাকিস্তানকে আবারও হারালো বাংলাদেশের মেয়েরা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে রীতিমতো দুর্দমনীয় হয়ে উঠেছে বাংলাদেশ দল। অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে আবারও পাকিস্তানকে হারিয়েছে তারা। টানা তিন জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা। বুধবার পাকিস্তানকে চার উইকেটে হারিয়ে জয়ের ধারা ধরে রাখলো যুবা টাইগ্রেসরা। দুই ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে সুমাইয়া আক্তার বাহিনী।

বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়  বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে ২০ ‍ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানের পুঁজি গড়ে পাকিস্তান। জবাবে ১৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা।

গত চার জানুয়ারি উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও খুব একটা বেগ পেতে হয়নি। স্বাগতিকরা জিতেছে ৩৬ রানে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় পায় বাংলাদেশ।

টস হেরে শুরুতে ১৫ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। যদিও রানের গতি ছিলো কম। দলীয় ৮৮ থেকে স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ করতেই আরও চার উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। যার ভেতর রান আউটই তিনটি। শেষমেশ ৯৫ রানের বেশি এগুতে পারেনি তারা।

সহজ টার্গেট তাড়ি করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। এলবিডব্লিউর ফাঁদে পড়েন সুমাইয়া। ৫ বল খেলে কোনো রান করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। এরপর ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইভা। রান তাড়ায় নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৪০ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। দুই অঙ্ক পেরিয়েছেন কেবল দুজন ইভা (১৪) ও ইরা (১৬)। পাকিস্তানের হয়ে তিন উইকেট শিকার করেছেন মুবিন আহমেদ। ২ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

 

এআরএস/এআর
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর