উড়ছেন কেইন, মেইঞ্জের জালে বায়ার্নের ৮ গোল

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১১:৪২ এএম

বায়ার্ন মিউনিখের জার্সিতে এই বয়সেও যেন উড়েই যাচ্ছেন হ্যারি কেইন। বুন্ডেসলিগায় মেইঞ্জকে ৮-১ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। 

৩০ বছর বয়সী কেইনের হ্যাটট্রিকটি ছিলো বায়ার্নের হয়ে চতুর্থ। হ্যাটট্রিকের পাশাপাশি একটি গোলে অ্যাসিস্টও করেছেন ইংলিশ অধিনায়ক। 

বুন্ডেসলিগার ইতিহাসে প্রথম মৌসুমেই চারটি হ্যাটট্রিক করতে পারেননি আর কেউই। এছাড়া লিগে ম্যাচে দুই বা তার বেশি গোল করলেন এ নিয়ে আটটি দলের বিপক্ষে। এটিও বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে কোনো ফুটবলারের প্রথম কীর্তি। 

সব মিলিয়ে লিগে ২৫ ম্যাচেই ৩০ গোল হয়ে গেছে কেইনের। বুন্ডেসলিগায় প্রথম মৌসুমে এটি সর্বোচ্চ গোল। 

১৯৬৩-৬৪ মৌসুমে হামবার্গারের হয়ে ৩০ ম্যাচে ৩০ গোল করেছিলেন কিংবদন্তি জার্মান স্ট্রাইকার উয়ি সিলার।

আরবিএস
আলেকজান্ডার ইসাক। সুইডিশ এই ফুটবলারকে নিয়ে এখন চর্চা তুঙ্গে। ২৫ বছরের এই ফরোয়ার্ডকে ধর পেতে রীতিমতো যুদ্ধে নেমেছেন ইংলিশ জায়ান্টারা।
ভয়াবহ এই চোটে মাস ছয়েকের জন্য ফুটবল থেকে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। আর তাকে ট্যাকেল করা সেই পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোনারুমাকে ধুয়ে দিচ্ছেন সবাই।
ইংলিশ প্রিমিয়ার লিগে গেলো বারের মত এবারও শেষে এসে জমে উঠছে পয়েন্ট টেবিলের খেলা। ফুলহ্যামকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এতে আর্সেনালকে টপকে টেবিলের শীর্ষ উঠে এসেছে সিটিজেনরা।
ছিলেন রিয়াল মাদ্রিদের ফ্যান বয়, সময়ের সাথে গায়ে জড়ালেন সেই সাদা জার্সিটা। সুযোগ পেয়েই দলকে জিতিয়ে হিরো বনে গেলেন হোসেলু। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে বায়ার্ন মিউনিখ।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর