‘সান্তোসে ফিরছি’ প্রতিশ্রুতি নেইমারের

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১০:৪৮ এএম

ঘরের ছেলে দিলো ঘরে ফেরার প্রতিশ্রুতি। শৈশবের যে ক্লাব থেকে তার উত্থান, সেই সান্তোসের ড্রেসিংরুমে গিয়ে ফেরার কথা দিলেন নেইমার জুনিয়র। বললেন, ‘সান্তোসে ফিরছি’। খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল।

বিরতি দিয়ে কদিন পরপরই শোনা যায় নেইমারের দলবদলের গুঞ্জন। কখনো ইন্টার মায়ামি, কখনো সান্তোস। কিছুদিন আগে ডেভিড বেকহ্যামের আমন্ত্রণে সাড়া দিয়ে মায়ামিতেও গেলেন ৩২ বছর বয়সী নেইমার। ধারণা করা হচ্ছিলো হয়ত এটা দলবদলের কোনো ইঙ্গিত। কিন্তু এমন কিছু ঘটেনি। 

তবে এবারে পাকা খবর, সান্তোসের লকার রুমে গিয়ে নেইমার জানিয়ে দিলেন, ২০২৫ সালে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ফিরছেন তিনি। 

এরও আগে গত বছর ডিসেম্বরে ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তেজেইরা এক সংবাদ সম্মেলনে জানান, নেইমার তাকে ১১ নম্বর জার্সি উঠিতে রাখতে বলেছেন। যাতে ক্লাবে ফিরলে তিনি সেটা আবারও পরতে পারেন।

গেলো বছর পিএসজি ছেড়ে দুই বছরের জন্য সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। তবে হাঁটুর চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

সান্তোস ফুটবল ক্লাবটি সাধারণত সান্তোস এফসি বা সান্তোস নামে পরিচিত। এটি সান্তোস ভিত্তিক একটি পেশাদার ফুটবল ক্লাব। ক্লাবটি বর্তমানে ব্রাজিলের শীর্ষ স্তরের ফুটবল লীগ কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ এবং সাও পাওলোর শীর্ষ স্তরের ফুটবল লীগ কাম্পেওনাতো পাউলিস্তায় প্রতিযোগিতা করে। 

১৯১২ সালে প্রতিষ্ঠা পাওয়া ক্লাবটি ঘরোয়া ফুটবলে এ পর্যন্ত ১৪টি শিরোপা ঘরে তুলেছে। যার মধ্যে ৮টি কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ, একটি কোপা দো ব্রাজিল এবং পাঁচটি তোরনেইয়ো রিও – সাও পাওলো শিরোপা রয়েছে। নেইমার, ক্লেবের পেরেইরা, রিকার্দো ওলিভেইরা, জেয়ান মোতা এবং পারার মতো খেলোয়াড়গণ সান্তোসের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

আরবিএস
ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার চিরবৈরিতা চিরন্তন, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। কিন্তু সেই ঐতিহাসিক শত্রুতার দেয়াল ভেঙে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসায়...
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর