রোনালদোর হ্যাটট্রিকে আভার জালে ৮ গোল

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১০:৩৪ এএম

বয়স বাড়লেও আগেই মতোই উড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাত্র তিন দিনের ব্যবধানে আবারও হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। তার হ্যাটট্রিকে ভর করেই সৌদি প্রো লিগে আল আভাকে ৮-০ গোলে হারালো আল নাসর।

দেশের জার্সি ও ক্লাব মিলিয়ে এই নিয়ে ৬৫ বার হ্যাটট্রিক করলেন পর্তুগিজ গোট। চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ২৯।

পয়েন্ট টেবিলের তলানির দল আভাকে পেয়েই যেন গোল উৎসবে মাতে আর নাসর। যার শুরুটা করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ১১ মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন পর্তুগিজ সুপারস্টার। মিনিট দশ বাদেই লিড ডাবল করেন সিআরসেভেন। 

এরপর রোনালদোর অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন সাদিও মানে। অন্যদিকে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।

বিরতির পর আরও তিনটা গোল করে বড় জয় নিশ্চিত করে আল নাসর। এ জয়ের পর লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আল নাসর।

সৌদি আরবের ক্লাব ফুটবলে এই হ্যাটট্রিকসহ রোনালদো গোল করেছেন ৫৬টি; ক্লাব ক্যারিয়ারে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৫৭; সবমিলিয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ৮৮৫। 

আরবিএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর