‘ম্যাচ ফিক্সিং করলে নিজের ছেলের সাথেও সম্পর্ক ছিন্ন করতাম’

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:২৪ পিএম

ম্যাচ ফিক্সিং করলে নিজের ছেলের সাথেও সম্পর্ক ছিন্ন করতাম, মোহাম্মদ আমিরের দলে ফেরার প্রসঙ্গে ক্ষুব্ধ হয়ে এমনই মন্তব্য করেছেন রমিজ রাজা। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেওয়া আমির এখন কাবুলে ক্যাম্প করছেন আর এতেই চটেছেন সাবেক এ অধিনায়ক।

মোহাম্মদ আমিরের সেই ফিক্সিংয়ের ঘটনার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। এই অপরাধের জন্য শাস্তিও ভোগ করেছেন এই পেসার। তবুও তাকে কোনোভাবেই ক্ষমা করতে পারছেন না রমিজ রাজা।

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার লক্ষ্যে গেলো মাসে অবসর থেকে ফেরার ঘোষণা দেন আমির। এখন পাকিস্তান দলের সাথে ফিটনেস ক্যাম্প করছেন তিনি। 

ফিক্সিং করা এমন একজন ক্রিকেটারকে বারবার জাতীয় দলে ফেরার সুযোগ করে দেওয়া কোনোভাবেই মানতে পারছেন না রমিজ রাজা। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের সাফ কথা আমিরে জন্য সহানুভূতি আছে তবে কোনো ক্ষমা নেই।

২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আমিরের আত্মপ্রকাশ। দুর্দান্ত গতি আর সুইংয়ে বিশ্বের সেরা ব্যাটসম্যানদেরও কাবু করতে শুরু করেছিলেন তিনি। কিন্তু তরুণ বয়সেই স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আমির। এ দায়ে জেলও খেটেছেন তিনি। 

তবে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আমির। ২০১৭ সালে পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতাতে বড় ভূমিকা রাখেন। কিন্তু মাত্র তিন বছরের মাথায় বোর্ডের ওপর অভিমান করে অবসর নেন।

২০২০ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও স্টাফদের বিরুদ্ধে ‘মানসিক অত্যাচারের’ অভিযোগ এনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আমির। 

পরে জানা যায়, পিসিবির তৎকালীন চেয়ারম্যান রমিজ রাজা এবং কোচের দায়িত্বে থাকা ওয়াকার ইউনিস ও মিসবাহ–উল–হকের সঙ্গে দ্বন্দ্বের জেরেই অবসরের সিদ্ধান্ত নেন আমির।

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর