পাকিস্তানের উসমানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করলো ইসিবি

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৩২ পিএম

অবশেষে সেই শঙ্কাই সত্যিই হলো। পাকিস্তানের হয়ে খেলতে চাওয়াই কাল হলো উসমান খানের। বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করায় পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্যাটারকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করলো সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড ইসিবি।

পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া উসমান একসময় পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। সেই দেশের হয়েই খেলার লক্ষ্যেই এগোচ্ছিলেন তিনি। তবে সম্প্রতি পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন এই ব্যাটার। নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তানের প্রস্তুতি ক্যাম্পেও ডাকা হয় তাকে। আর এতেই চটেছে ইসিবি।

পাকিস্তানের প্রস্তুতি ক্যাম্পে উসমান খানের অংশ নেয়ার ঘটনায় তদন্তে নামে আমিরাত ক্রিকেট বোর্ড।

তদন্ত শেষে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২৮ বছর বয়সী এই ক্রিকেটার বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়েছে। ফলে শাস্তি হিসেবে এই ব্যাটারকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইসিবি।  

এই নিষেধাজ্ঞার ফলে ২০২৯ সাল পর্যন্ত আমিরাতের ক্রিকেট বোর্ড আয়োজিত কোনো প্রতিযোগিতায় খেলতে পারবেন না উসমান।

যদিও উসমানের দাবি, তিনি কোনো চুক্তি লঙ্ঘন করেননি। তবে এ নিয়ে তার পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে কিছুই জানাননি এ ব্যাটার।  

আরবিএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর