আইপিএল ফাইনাল: মুখোমুখি হচ্ছে কলকাতা ও হায়দরাবাদ

আপডেট : ২৬ মে ২০২৪, ১০:৪৪ এএম

আইপিএলের গ্র্যান্ড ফিনালে আজ। তৃতীয় শিরোপা জেতার লক্ষ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। চলতি আসরে হায়দ্রাবাদকে দুইবার হারিয়েছে কলকাতা। রোববার চেন্নাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা। 

কলকাতা নাইট রাইডার্সের দুই শিরোপা জয়ের সাথেই জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ২০১২ আর ১৪ শাহরুখের দলের অন্যতম কাণ্ডারি ছিলেন সাকিব আল হাসান। কেকেআরের ডেরায় সুনীল নারাইনের উত্থান। শুনতে অবাক হলেও সত্য দলটাকে এক সুতোয় গেঁথেছেন শাহরুখ খান। আসরজুড়ে দ্যুতি ছড়াতে না পারলেও প্রথম কোয়ালিফায়ারে সবচেয়ে দামি তারকা মিচেল স্টার্কের বাজিমাত। শাহরুখের অনুপ্রেরণাতেই স্টার্ক তৈরি করেছিলেন উৎসবের রাত।

ভারতের মাটিতে দ্বিতীয় বার কি প্যাট কামিন্স কাপ তুলবেন হাতে? ওডিআই বিশ্বকাপের সাথে আইপিএলের অনেক মিল খুঁজে পাচ্ছেন অনেকে। ৫০ ওভারের বিশ্বকাপ কামিন্স জিতেছিলেন আহমেদাবাদে। আইপিএলের ফাইনাল হবে চেন্নাইয়ে। ওডিআই বিশ্বকাপ জয়ের নায়ক হেড ও কামিন্স রয়েছেন সানরাইজার্সে। চিপকে কি আহমেদাবাদেরই পুনরাবৃত্তি হবে?

কলকাতা নাইট রাইডার্সের মাথাব্যথার নাম ট্রাভিষেক। অর্থাৎ ট্রাভিস হেড আর অভিষেক। কেকেআর দ্রুত তুলে নিতে চাইবে দুই ওপেনারের উইকেট। প্রথম কোয়ালিফায়ারে সফল হয়েছিল কলকাতার পরিকল্পনা। এবার কী করবে স্টার্করা?

ব্যাটিং পাওয়ার প্লেকেই টার্গেট করবে কলকাতা। সুনীল নারাইনের সাথে জুটি বাঁধবেন আফগান তারকা রহমানউল্লা। ফাইনালে প্রথম ছয় ওভারে নাইট রাইডার্স দ্রুত ঘুরাতে চাইবে রানের চাকা।

সুপার সানডেতে আইপিএলের ১৭তম আসরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে হায়দ্রাবাদ ও কলকাতা। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো দুই ফাইনালিস্ট দলে থাকা খেলোয়াড়দের কারও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হয়নি জায়গা।

ফাইনালে সবচেয়ে দামি দুই ক্রিকেটার খেলতে নামবেন। কেকেআর ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল মিচেল স্টার্ককে। ২০ কোটি ৫০ লাখ রুপি দিয়ে হায়দ্রাবাদে দলে ভেড়ায় প্রতিযোগিতার দ্বিতীয় দামি ক্রিকেটার প্যাট কামিন্সকে। শেষ পর্যন্ত কে সাফল্যের হাসি হাসবে?

আরবিএস
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর