রীতিমতো হাস্যরসে পরিণত বাবর আজমরা

আপডেট : ২০ জুন ২০২৪, ০৫:২৪ পিএম

পাকিস্তান ক্রিকেটের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বিশ্বকাপ আসরে চরম ব্যর্থতার মধ্য দিয়ে যে বাজে সময় শুরু তা থেকে বেরিয়ে আসতে পারছে না বাবর আজমরা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। এমন ব্যর্থতার পর বাবর আজম ও সতীর্থরা এখন সামাজিক মাধ্যমে বিদ্রূপের পাত্র। ক্রমাগত সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে দলটির সব সদস্যকে।  

এর মধ্যেই এক ভক্তের সাথে পাকিস্তানের পেসার হারিস রউফের হাতাহাতিতে জড়ানোর একটি ভিডিওচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে দলটিকে ঘিরে ক্ষোভ আরও তীব্র হয়। বেশ কয়েকজন ক্রিকেটার রউফের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও, দলের উপর রোষ কমছে না ভক্তদের। এমনকি পাকিস্তানের সাবেক ব্যাটার আহমেদ শেজাদ দলের ছুটি বাতিল করে দেশে ফিরে আসার আহবান জানিয়েছেন। 

এর পাশাপাশি আরেক সাবেক ক্রিকেটার পাকিস্তান দলের ভোগ বিলাসের চিত্র তুলে তীব্র ভাষায় আক্রমণও করেছেন। সাবেক তারকা আতিক উজ জামান দাবি করেছেন, আমি শুনেছি, ১৭জনের টিম নিয়ে পাকিস্তান আমেরিকা গিয়েছিলো। তাঁদের জন্য নাকি ৬০টা রুম বরাদ্দ ছিল। ১৭ জন খেলোয়াড়ের সঙ্গে ১৭ জন কর্তাও ছিলেন। অথচ ভারতীয় টিমের সঙ্গে সেই অর্থে কোনও কর্তাকেই দেখা যাচ্ছে না।

আতিক একই সঙ্গে বলেছেন, বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে পরিবার নিয়ে টিম কেন যাবে? আমাদের সময় টিমের সঙ্গে কোচ আর ম্যানেজার যেতেন। এখনকার সংস্কৃতিই দেখছি আশ্চর্যরকমের। বউকে সঙ্গে নিয়ে খেলতে যাওয়া, বাচ্চাদের সঙ্গে রাখা, বাইরে থেকে খাবার আনিয়ে সিনেমা দেখতে দেখতে সময় কাটানো, বিশ্বকাপ খেলছে পাকিস্তান নাকি রসিকতা করছে?

নিউইয়র্কে দিন ১২ ছিলো পাকিস্তান। গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ খেলার জন্য মার্কিন মুলুকে পা রেখে পাকিস্তান টিম যা করেছে, তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে দেশটির প্রাক্তন ক্রিকেটারদের। দু’সপ্তাহের আমেরিকা সফরে হ্যারিস রউফ, আজম খানরা ফুর্তি করেছেন আসলে। মারামারি থেকে শুরু করে টিম মিটিংয়ে ঝামেলা কিছুই বাদ নেই। শুধু ক্রিকেটটাই খেলেনি পাকিস্তান।

এআরএস
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মাত্র ১৩ বছর বয়সেই সুইমিং পুলে রাজত্ব কায়েম করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীনের সাঁতার জাদুকর ইউ জিদি! লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ঠিক দুই বছর আগে টোকিও এশিয়ান গেমসে ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল...
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।  
দেশে বিপজ্জনক রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে গিয়ে পৌঁছাল।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর