মেসির অবিশ্বাস্য মিস, মার্টিনেজে ভর করে সেমিতে আর্জেন্টিনা

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১০:৪১ এএম

মেসির অবিশ্বাস্য মিস, এমি মার্তিনেজের অতিমানবীয় সেভ। ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা। লিসান্দ্র মার্তিনেজের গোলে লিড নিলেও শেষ মুহূর্তে রদ্রিগেজের গোলে সমতায় শেষ হয় ম্যাচ। 

আমেরিকান ফুটবল কোচ ভিনস লম্বার্দি বলেছিলেন, ফুটবল ইজ নট জাস্ট আ গেইম ইটস ওয়ে অব লাইফ। এই যে লিওনেল মেসি যার পায়ে হরদম বিশ্বরেকর্ড গড়ে সেই তিনিই টাইব্রেকারে শট মিস করলেন? গ্যালারি থেকে ড্রয়িংরুম বরফ শীতল নিস্তব্ধতা নেমে এলো সবখানে। 

মেসি মিস করলেন, আজ কি তবে হেরে গেলেন! চরম অবিশ্বাসী যে জন তার মনেও আসেব না এই প্রশ্ন। কারণ এই দলটার নাম আর্জেন্টিনা। তারা নিজের জন্য নয় খেলে মেসির জন্য।

আরও একবার এমি মার্তিনেজ ফিরিয়ে আনলেন বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারের শ্বসরূদ্ধকর মুহূর্তটা। মনে তখন তার সেই বেদ বাক্য মেসির জন্য জীবন দিতে পারি। ব্যস, ইকুয়েডরের পর পর দুটি শট আটকে দিলেন আর্জেন্টাইন বাজপাখি। বাকী কাজটা সামলে নিলেন আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, মন্তিয়েলরা। 

টাইব্রেকারে ইকুয়েডরকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতে অবশ্য দুদলই ছিলো সমানে সমান। সাত মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় ইকুয়েডর। গোল না পেলেও আর্জেন্টিনার ঘরে চাপ বাড়াতে থাকে প্রতিশোধের মিশনে থাকা দলটা। মিনিট দশেক পর ব্রেকথ্রুর বড় সুযোগ পান এনজো ফার্নান্দেজ। তবে কাজে লাগাতে পারেননি।

অবশেষে প্রথমার্ধেই ডেডলক ভাঙে আলবিসেলেস্তেদের। মেসির লাকি টাচ, কর্নার থেকে বল পেয়ে লিসান্দ্রো মার্তিনেজের হেড। লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় দুদল। ডি পলের ভুলে পেনালটি পেয়ে বসে ইকুয়েডর। কিন্তু হায় ডান পায়ে বাম পাশের পোস্টেই কিক করে বসলেন ভালেন্সিয়া, হতে পারলেন না ইকুলাইজার ।

অবশেষে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ড গড়া মেসি শট নিলেন গোলমুখে। তবে কাজ হয়নি।

নিশ্চিত জয়ে পথে আর্জেন্টিনা, অতিরিক্ত সময়ও শেষে পথে ঠিক তখনই ইকুয়েডরের ত্রানকর্তা হলেন কেভিন রদ্রিগেজ। ম্যাচ গড়ায় ১-১ ড্র নিয়ে টাইব্রেকারে।

টাইব্রেকার টাইটেলের গল্পে একজনই নায়ক এমি মার্তিনিজ। কোনো অঘটন ছাড়াই দলকে নিয়ে গেলেন সেরা চারে। আর্জেন্টিনার এই জয় আরো একবার প্রমাণ করে গেলো ফুটবল ইজ আ গেম অব ইঞ্চিজ।

আরবিএস
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর