হিট থেকেই বাদ বাংলাদেশের রাফি

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৮:২৫ পিএম

প্যারিস অলিম্পিকে সাঁতার ইভেন্টের একশ মিটার ফ্রিস্টাইলে হিট থেকে বাদ পড়লেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। 

মঙ্গলবার প্যারিস লা ডিফেন্স অ্যারেনায় অনুষ্ঠিত হয় ইভেন্টটি। 

দ্বিতীয় হিটে ৫৩ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে আটজন প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছেন সামিউল। সব মিলিয়ে ১০টি হিটে ৭৯ জন সাঁতারুর মধ্যে ৬৯তম হয়েছেন তিনি।

৪৭ দশমিক ৫৭ সেকেন্ড সময় নিয়ে বাছাই পর্বে প্রথম হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারু অ্যালেক্স জে।

তবে ক্যারিয়ার সেরা টাইমিংয়ে খুশি রাজবাড়ীর ছেলে সামিউল বলেন, ‘ক্যারিয়ার সেরা টাইমিং নিয়ে আমি খুশি। আমার টাইমিংয়ের উন্নতি করার চেষ্টা করেছি এবং আমি করেছি।’ 

বাছাই পর্বের এই রাউন্ড থেকে সেরা ১৬ জন সাঁতারু জায়গা করে নিয়েছেন সেমিফাইনালে। 

রাফির মতো এর আগে গত রোববার হিটেই বাদ পড়েন শুটার রবিউল ইসলাম। ১০ মিটার এয়ার রাইফেলে ৪৯ জন শুটারের মধ্যে ৬২৪ দশমিক ২ স্কোর নিয়ে তার অবস্থান ছিলো ৪৩তম।

আগামীকাল আর্চারিতে ছেলেদের ব্যক্তিগত ইভেন্টের এলিমিনেশন রাউন্ডে ইতালির মাউরো নেসপোলির মুখোমুখি হবেন সাগর ইসলাম। বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি জায়গা করে নেন তিনি। এছাড়া ৩ আগস্ট মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে পুলে নামবেন সোনিয়া খাতুন। একইদিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামার কথা রয়েছে ইমরানুর রহমানের।

আরবিএস
খেলার মাঠের উত্তাপ শেষ হতে না হতেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে দুই হাই-প্রোফাইল তারকাকে নিয়ে নতুন করে সরগরম পেজ সিক্স! একদিকে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও স্প্যানিশ গ্ল্যামারাস...
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতবে, আর প্যারিসের রাস্তায় একটু আধটু হুলস্থুল হবে না, তা কী করে হয়! গতকাল শনিবার রাতে আর্সেনালকে হারিয়ে পিএসজির...
টেক্সাসের খ্যাতনামা 'আয়রনম্যান' প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে লেক উডল্যান্ডসের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ৩৮ বছর বয়সী ব্রাজিলীয় ইনফ্লুয়েন্সার ও অ্যাথলেট মারা ফ্লাভিয়া। হাজার হাজার মানুষের...
‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৩ কর্মকর্তার মধ্যে ২৭ জনই অবৈধ’- এমন শিরোনামে প্রকাশিদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর