সাঁতারের সময় পানিতে ডুবে ব্রাজিলীয় অ্যাথলেটের মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম

টেক্সাসের খ্যাতনামা 'আয়রনম্যান' প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে লেক উডল্যান্ডসের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ৩৮ বছর বয়সী ব্রাজিলীয় ইনফ্লুয়েন্সার ও অ্যাথলেট মারা ফ্লাভিয়া। হাজার হাজার মানুষের অনুপ্রেরণা এই অকুতোভয় অ্যাথলেটের মর্মান্তিক মৃত্যুতে বিশ্ব ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যে নেমে এসেছে শোকের ছায়া। একজন অ্যাথলেটের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকেই।


শনিবার সকালে টেক্সাসের উডল্যান্ডস এলাকায় আয়োজিত ১৪০ মাইল দীর্ঘ আয়রনম্যান প্রতিযোগিতার প্রথম ধাপ, অর্থাৎ উন্মুক্ত জলাশয়ে সাঁতার কাটার সময় নিখোঁজ হন মারা ফ্লাভিয়া। ইনস্টাগ্রামে ৬০ হাজারেরও বেশি অনুসারী থাকা এই অ্যাথলেট যখন লেক উডল্যান্ডসের পানিতে নামেন, কেউ কল্পনাও করেনি এটিই হতে যাচ্ছে তার জীবনের শেষ যাত্রা।


প্রতিযোগিতার শিডিউল অনুযায়ী স্থায়ী সময় ভোর ৬:৩১ মিনিটে নারী পেশাদার সাতারুদের ইভেন্ট শুরু হয়। মন্টগোমারি কাউন্টি শেরিফ অফিস জানায়, সকাল সাড়ে ৭টার দিকে তারা একজন প্রতিযোগী নিখোঁজ হওয়ার খবর পান। প্রতিযোগিতার উত্তেজনা আর ডাইভিং টিমের শূন্য দৃশ্যমানতার কারণে উদ্ধার অভিযান অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়ে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর, সকাল সাড়ে ৯টার দিকে লেকের ১০ ফুট গভীর থেকে ফ্লাভিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। তীরে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


প্রতিযোগিতার এক স্বেচ্ছাসেবীর বর্ণনায় উঠে এসেছে সেই মুহূর্তের বিভীষিকা। তিনি জানান, ফ্লাভিয়া যখন পানির নিচে তলিয়ে যাচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত অন্যান্য প্রতিযোগীর চোখেমুখে ছিল চরম আতঙ্ক। একজন অভিজ্ঞ রেসার তার কায়াক ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন, কারণ তার চোখের সামনেই একজন মানুষ অতল গভীরে হারিয়ে গেছেন।


উদ্ধার কাজে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বারবার পানিতে ডুব দেয়া সেই স্বেচ্ছাসেবী অত্যন্ত আবেগঘনভাবে লেখেন, প্রথমবার ডুব দিয়ে আমি এক পায়ের পাতায় তার শরীর স্পর্শ করেছিলাম। আমি বারবার চেষ্টা করেছি তাকে জীবন্ত উদ্ধার করতে। মনে হচ্ছিল, যদি তাকে একবার টেনে তুলতে পারতাম! কিন্তু ভাগ্য সহায় ছিল না। তিনি ফ্লাভিয়ার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা আমাদের সাধ্যমতো সবটুকু চেষ্টা করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না। তিনি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবেন।


পুলিশের মেজর ক্রাইম ইউনিট স্বাভাবিক প্রোটোকল অনুযায়ী এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। মন্টগোমারি কাউন্টি শেরিফ অফিস নিশ্চিত করেছে যে, সাঁতার কাটার সময় পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। যিনি হাজার হাজার মানুষকে প্রতিদিন স্বপ্ন ছোঁয়ার সাহস জোগাতেন, সেই মারা ফ্লাভিয়া নিজেই এক মহৎ স্বপ্ন পূরণ করতে গিয়ে অকালে চলে গেলেন। তার এই অসমাপ্ত যাত্রা ক্রীড়া বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তথসূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট

এআরএস
হলিউড অভিনেত্রী সিডনি সুইনির একটি বিতর্কিত স্পোর্টস গ্যাম্বলিং (জুয়া) বিজ্ঞাপনকে ঘিরে বিশ্ব ক্রীড়াঙ্গনে তীব্র বিতর্কের ঝড় উঠেছে! বিজ্ঞাপনটিতে ২৯ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রীকে নগ্ন অবস্থায় বিভিন্ন...
প্যারিস অলিম্পিকে সাঁতার ইভেন্টের একশ মিটার ফ্রিস্টাইলে হিট থেকে বাদ পড়লেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। 
কিছু গল্প হার না মানার, কিছু গল্প ভাবনার জগৎটাকে বদলে দেবার, কিছু গল্প শেখায়, কিছু গল্প স্বপ্ন দেখায়। কোনো কোনো গল্প সাহস যুগিয়ে লড়াই করতে শেখায়। শেভি পিটারর্সের গল্পটা ঘুরে দাঁড়ানোর।...
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চলছে বিশ্ব সুইমিং চ্যাম্পিয়নশিপ। সেখানেই হঠাৎ সুইমিং পুলে অজ্ঞান হয়ে ডুবতে বসেছিলেন মার্কিন শৈল্পিক সাঁতারু আনিতা আলভারেজ। তবে তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচান তারই কোচ...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর