জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দিলো ভারত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ পিএম

প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক ভারত। ৪ উইকেটে ২৮৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে রোহিত শর্মারা। চেন্নাই টেস্ট জয়ের জন্য রীতিমতো রানের পাহাড় টপকাতে হবে টাইগারদের, আর ড্র করতে হলে উইকেটে থাকতে প্রায় আড়াই দিন। 

শনিবার তৃতীয় দিনে শুরুতে কিছুটা ধীরগতিতে রান তুললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগ্রাসী হয়ে ওঠেন আগের দিনের অপরাজিত ব্যাটার শুবমান গিল ও ঋষভ পান্ত। সেঞ্চুরি পেয়েছেন দুইজনেই। অপরাজিত ১১৯ রান করেছেন গিল, আর পান্তের ব্যাট থেকে এসেছে ১০৯ রান। বাংলাদেশের হয়ে দুই উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলো ভারত। মাঠে নামার আধা ঘণ্টার মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন গিল। মেহেদী হাসান মিরাজের একই ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।

এরপর হাফ সেঞ্চুরির দেখা পান পান্তও। ৮৮ বলে মাইলফলক ছুঁয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দুই ব্যাটারই হাফ সেঞ্চুরি করে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান।

বিরতি থেকে ফিরে দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। প্রথমে তিন অঙ্ক স্পর্শ করেন পান্ত। মাইলফলক ছুঁতে তিনি খরচ করেছেন ১২৪ বল। আর গিল সেঞ্চুরি করেছেন ১৬১ বলে।

চতুর্থ উইকেটে ১৬৭ রানের বিশাল জুটি করেন পান্ত-গিল। অবশেষে ভারতের এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় দিনে এটিই বাংলাদেশের একমাত্র প্রাপ্তি। সেঞ্চুরি হাঁকানো পান্তকে নিজের হাতের ক্যাচ বানান ডানহাতি স্পিনার। ১২৮ বলে ১০৯ রান করেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার।  

এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৪৯ রানে। বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও তা করেনি ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন নিজেরাই। 

আরবিএস
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর