বৃষ্টিতে ভেসে গেলো তৃতীয় দিনের প্রথম সেশন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম

কানপুরে রাতভর বৃষ্টির পর সকালে মাঠ পরিদর্শন করেছিলেন আম্পায়াররা। কিন্তু তখনও মাঠের অবস্থা খেলার জন্য উপযুক্ত ছিলো না। আলো স্বল্পতার পাশাপাশি বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় পণ্ড হয়ে গেছে তৃতীয় দিনের প্রথম সেশন।

শুক্রবার কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ফলে খেলা পুরোপুরি মাঠে গড়ায়নি। হয়েছে মাত্র ৩৫ ওভার। বিলম্বে হয়েছিলো টসও। শনিবারও বৃষ্টির বাগড়ায় টেস্টের দ্বিতীয় দিনের খেলা কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছিলো।

তৃতীয় দিনের খেলা মধ্যাহ্নবিরতির পর আবার খেলা শুরু হবে এমনটাই আশা করা হচ্ছিলো। কিন্তু আলোর স্বল্পতার কারণে পিছিয়ে আসেন আম্পায়াররা। বাংলাদেশ সময় দুপুর ২টায় আবারও মাঠ পরিদর্শন করবেন তারা। 

এর আগে শুক্রবার প্রথমদিন বৃষ্টির কারণে খেলা একঘণ্টা দেরিতে শুরু হয়। বৃষ্টির আগে প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিলো বাংলাদেশ। ক্রিজে আছেন মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। 

আরবিএস
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর