এক দশক পর বিশ্বকাপে জয় বাংলাদেশের

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১২:৪৪ এএম

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান হলো বাংলাদেশের। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে, প্রায় ১০ বছর পর জয়ের দেখা পেলো বাংলাদেশ।

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ১৬ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। ২০১৪ সালে ঘরের মাঠে প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে নেমে সর্বশেষ জয় পেয়েছিলো বাংলার মেয়েরা। ওই আসরে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারিয়েছিলো তারা। এরপর চারটি বিশ্বকাপে ১৬ ম্যাচে জয়হীন ছিলো বাংলাদেশ নারী দল।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ। এরপর স্কটল্যান্ডকে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। এ ম্যাচে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন অধিনায়ক নিগার সুলতানা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৭ বলে ২৬ রান সংগ্রহ করেন বাংলাদেশের দুই ওপেনার সাথী রানী ও মুরশিদা খাতুন। এক চারে ১৪ বলে ১২ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন মুরশিদা।

দ্বিতীয় উইকেটে সাথীর সাথে বাংলাদেশের রানের চাকা ঘুরিয়েছেন তিন নম্বরে নামা সোবহানা মোস্তারি। এ জুটি ৪৪ বলে করে ৪২ রান। ১২তম ওভারে সাজঘরে ফেরার আগে তিনটি চারে ৩২ বলে ২৯ রান করেন সাথী। 

সাথীর বিদায়ের পর ক্রিজে এসে রান আউটের ফাঁদে পড়ে গোল্ডেন ডাক মারেন অভিষেক ম্যাচ খেলতে নামা তাজ নেহার।

উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি সোবহানা। দুই বাউন্ডারিতে ৩৮ বলে করেন ৩৬ রান।

৮৬ রানে চতুর্থ উইকেট পতনের পর বাংলাদেশের মিডল অর্ডারকে চেপে ধরেন স্কটল্যান্ডের অফ-স্পিনার সাসকিয়া হর্লি। ১৮তম ওভারে স্বর্ণা আকতার ও রিতু মনিকে শিকার করেন হর্লি। স্বর্ণা ও রিতু ৫ রান করে করেন। ১০৩ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

শেষদিকে অধিনায়ক নিগার সুলতানার একটি চারে ১৮ বলে ১৮ এবং ফাহিমা খাতুনের দুই বাউন্ডারিতে ৫ বলে অপরাজিত ১০ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। হর্লি ২ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেন।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১২০ রানের টার্গেটে পাওয়ার প্লেতে ৩১ রানে ২ উইকেট হারায় স্কটল্যান্ড। হর্লিকে ৮ রানে লেগ-স্পিনার ফাহিমা খাতুন এবং অধিনায়ক ক্যাথরিন ব্রাইসকে ১১ রানে আউট করেন পেসার মারুফা আকতার।

শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেও পারেনি স্কটল্যান্ড। মিডল অর্ডারে স্কটল্যান্ডকে চাপে ফেলেন পেসার রিতু মনি। অ্যালিসা লিস্টারকে ১১ ও ডার্সি কার্টারকে ২ রানে সাজঘরে পাঠান রিতু। প্রিয়নাজ চ্যাটার্জি ৫ রানে রান আউট হলে ১৫তম ওভারে ৭০ রানে পঞ্চম উইকেট হারায় স্কটল্যান্ড।

১৮ ও ১৯তম ওভারে দুই উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেন দুই স্পিনার রাবেয়া খান ও নাহিদা আকতার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রানের বেশি করতে পারেনি স্কটিশরা।

এক প্রান্ত আগলে লড়াই করলেও সতীর্থদের সাথে বড় কোনো জুটি গড়তে পারেননি স্কটিশ ওপেনার সারাহ ব্রাইস। পুরো ইনিংস ব্যাট করে একটি চারে ৫২ বলে অপরাজিত ৪৯ রান করে দলের হার এড়াতে পারেননি ব্রাইস।

বাংলাদেশের ছয় বোলারের মধ্যে পাঁচজনই উইকেটের দেখা পেয়েছেন। রিতু ১৫ রানে ২ উইকেট নেন। এছাড়া মারুফা, নাহিদা, ফাহিমা ও রাবেয়া ১টি করে উইকেট নেন।

আগামী ৫ অক্টোবর বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এ বছর বাংলাদেশ থেকে বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সড়িয়ে নেয় আইসিসি।

আরবিএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর