টেস্ট দলে সাকিব, দেশেও ফিরছেন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:১০ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের মাটিতে দেখা যায়নি জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। তারপরেও পাকিস্তান ও ভারত সফরে বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন তিনি।

দুই সফরের জন্যই জাতীয় দলের ক্যাম্পেও সাকিব যোগ দেননি। সরাসরি পাকিস্তান ও ভারতে জাতীয় দলে যোগ দেন তিনি। আর কিছু দিন পরেই বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। সফরে দুইটি টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়ারা। এরিমধ্যে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে ঘোষিত দলে নেই কোনো নতুন মুখ। যাকে নিয়ে সবার আগ্রহ সেই সাকিব আল হাসান যথারীতি রয়েছেন ১৫ সদস্যের দলে। এতে করে তার ইচ্ছাপূরণ করতে যাচ্ছে বিসিবি। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাদা পোশাকে নিজের ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান।

প্রথম টেস্টে তাকে রাখায় সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু ২১ অক্টোবর থেকে। তার আগে প্র্যাকটিস সেশনে যোগ দিতে হবে সাকিব আল হাসানকে। যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতি কিংবা শুক্রবার ঢাকায় পা রাখবেন সাকিব। কড়া নিরাপত্তায় সরাসরি উঠবেন টিম হোটেলে।

শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ফলে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয় সংশয়। ভারত সফর শেষ করে সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। সাকিবকে হয়রানি না করার আশ্বাস দিয়েছে সরকার।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নীরব ভূমিকার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সাকিব। তবে সম্প্রতি সরকারের পক্ষ সাকিবের দেশে এসে খেলতে কোনো আইনি বাধা নেই বলে জানানো হয়েছে। এরপরই সাকিবের দক্ষিণ আফ্রিকা সিরিজে অংশগ্রহণ একপ্রকার নিশ্চিত হয়ে যায়।

ঘরের মাঠে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টের স্কোয়াডে পেসারের আধিক্য নেই। তবে আছে স্পিনারের ছড়াছড়ি। ২১ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে মিরপুর স্টেডিয়ামে। আর, সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর, চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম। দুটি টেস্ট-ই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

প্রথম টেস্টে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

 

 

এআর
পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনাও উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা বড় না সাকিব বড়?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুই অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস ও সাকিব আল হাসানকে ছাড়াই ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে বাংলাদেশ দল। 
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর