মেসির অপেক্ষায় প্যারিসে বিমানবন্দরে সমর্থকরা

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৭:৪১ পিএম

বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তী লিয়নেল মেসি এখনো প্যারিসে পা রাখেননি। এমন কি তিনি প্যারিসের ফ্লাইট ধরেছেন কিনা, সে নিয়েও নিশ্চিত কোনো খবর নেই, তবুও প্যারিসের একটি বিমানবন্দরের সামনে ভিড় করেছেন হাজার হাজার পিএসজি সমর্থক।

বার্সেলোনা থেকে বিদায় নেয়া আর্জেন্টাইন গ্রেট মেসির নতুর ঠিকানা পিএসজি, এই খবরই এখন বড় শিরোনাম। দুই বছরের চুক্তিতে প্যারিসের প্রিন্সেস পার্কে আসছেন তিনি। 

ফরাসিসহ ইউরোপ আমেরিকার মিডিয়া এমন খবরই প্রচার করে আসছে। এটাও বলা হয়েছে যে, মেসির কাছে চুক্তির কাগজপত্রও পৌঁছে দেয়া হয়েছে।

চুক্তি চূড়ান্ত করার আগে মেসি স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবারই প্যারিসে আসছেন, এমন খবর আগের দিনই চাউর হয়েছে। কিন্তু, কখন পৌঁছাবেন তিনি তা এখনো জানা যায়নি।

বিষয়টিকে জটিল করেছে আরো একটি খবর। মেসির প্যারিসে আসা ঠেকাতে আদালতে মামলা ঠুকেছেন বার্সার এক পরিচালক। তিনি প্রশ্ন তুলেছেন পিএসজির আর্থিক সামর্থ্য নিয়ে।

তবে এসব কিছুকে পাত্তা দিতে নারাজ মেসির ফরাসি ভক্তরা। মেসি আসছেন, এমন খবরেই তারা হাজারে হাজারে ভিড় করেছেন প্যারিসের লি বোঁজে বিমানবন্দরের সামনে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার পিএসজি সমর্থক বিমানবন্দরটির সামনে মেসির নামে স্লোগান দিচ্ছে। 

এদিকে, মেসির জন্য দশ নম্বর জার্সি ছেড়ে দিতে নিজ থেকেই রাজি হয়েছেন, পিএসজির আরেক তারকা নেইমার। ফলে মেসির জার্সি নম্বর নিয়েও ঝামেলা কেটে গেছে। 

সেই সঙ্গে পিএসজি জানিয়েছে, মেসির সঙ্গে চুক্তি হবার পরপরই দলের আরেক তারকা কালিয়ান এমবাপ্পের পায়ে বেড়ি লাগাবেন তারা।

একাত্তর/আরএইচ

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর ঠিক আগের মুহূর্তে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের বড় জয় দিয়ে মাঠের লড়াইয়ের দারুণ প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের সেই দাপুটে জয়...
সদ্য সমাপ্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইনকে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট এনে দেওয়ার অন্যতম প্রধান নায়ক খিচা কভারতসখেলিয়াকে মৌসুমের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে উয়েফা। গত শনিবার...
গত বছর মিউনিখের মাঠে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফুটবলীয় নান্দনিকতার যে প্রদর্শনী প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) দেখিয়েছিল, শনিবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় দেখা গেল তার ঠিক উল্টো...
প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় বিশ্বজুড়ে তাদের ফুটবলীয় প্রতিভা, স্কোয়াডের গভীরতা এবং ট্যাকটিক্যাল কৌশলেরই প্রমাণ দিচ্ছে। তবে, প্যারিসের এই ক্লাবটির...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর