ইব্রাহিমের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড সংগ্রহ আফগানিস্তানের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে বুধবার ইংল্যান্ডের মুখগোমুখি হয়েছে আফগানিস্তান। ওয়ানডে ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ পেয়েছেন হাশমতুল্লাহ শাহিদিরা। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এটি তাদের দলীয় সংগ্রহের রেকর্ড।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ 'বি'-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩২৫ রান করেছে হাশমতুল্লাহ শহীদির দল।

ব্যাটিংয়ে নেমেই ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। এরপর শহীদির (৬৭ বলে ৪০ রান) সঙ্গে ১০০-এর বেশি রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন ইব্রাহীম।  

দলীয় ১০৪ রানে চতুর্থ উইকেট হারানোর পর আফগানিস্তান এরপর আর থেমে থাকেনি। প্রথমে আজমতউল্লাহ ওমরজাই (৩১ বলে ৪১ রান) ও পরে মোহাম্মদ নবিকে নিয়ে দলকে রানের পাহাড়ে নিয়ে যান ইব্রাহীম। তিনি নিজে করেন ১৭৭ রান। ১৪৬ বল স্থায়ী ইনিংসে ১২টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়েছেন ইব্রাহীম। পাশাপাশি দুটি রেকর্ডও গড়েন তিনি।  

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক এখন ইব্রাহীম। এর আগে এই আসরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে বেন ডাকেটের ১৬৫ রান ছিলো সর্বোচ্চ। আফগানিস্তানের জার্সিতেও এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। 

এর আগে ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রান করে আগের রেকর্ডটির মালিকও ছিলেন ইব্রাহীম-ই।

আরবিএস
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের ব্যানার বিতর্কে ফিফার তদন্তের মুখে রয়েছে আর্জেন্টিনা। কিন্তু তাতে কী আসে যায়? ফিফার শাস্তির শঙ্কা ও তদন্তের তোয়াক্কা না করে এবার আগুনে নতুন করে...
বিশ্বকাপ ফুটবলের শেয়ার বা মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার এই উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক উদ্যোগের...
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর