ইংলিশদের বিদায় করে আফগানিস্তানের স্মরণীয় জয়

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান।

দুর্দান্ত এই জয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখলো আফগানরা।আ

গে ব্যাট করে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত ১৭৭ রানের ইনিংসে ভর করে ইংলিশদের ৩২৬ রানের টার্গেট দেয় আফগানরা। জবাবে ১ বল বাকি থাকতেই ৩১৭ রানে থামে ব্রিটিশরা।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ফিল সল্ট ও জেমি স্মিথকে হারায় ইংল্যান্ড। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন ডাকেটও ফেরেন ৩৮ রান করে।

তবে ব্রুক-বাটলারদের নিয়ে ছোট ছোট জুটিতে ইংলিশদের প্রতিরোধের নায়ক জো রুট। ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে ১২০ রান করে যখন ফিরলেন তখনও জয় থেকে ৩৯ রান দূরে দল।

এরপর আর্চার-ওভারটনের জুটিতে নাটকীয়তা হলেও ইংলিশদের শেষের লেজ গুটিয়ে দিয়ে আফগান রূপকথার পার্শ্বনায়ক শেষ পর্যন্ত আজমতউল্লাহ ওমরজাই। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম জয়ের সঙ্গে একাধিক রেকর্ড সঙ্গী হলো আফগানদের।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে আর্চারের পেস তোপে ৩৭ রানেই নেই টপ অর্ডারের তিন ব্যাটার। সেই ধ্বংসস্তুপে যেন ফিনিক্সি পাখি হয়ে উড়লেন ইব্রাহিম জাদরান। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদিকে নিয়ে প্রথম প্রতিরোধ। ৪০ রান করে শাহিদী ফিরলেও হাল ছাড়েননি জাদরান। তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক।

শেষ দিকে আগ্রাসী ব্যাটিংয়ে ওমরজাই ও নবীর চল্লিশোর্ধ দু’টি ইনিংসে যোগ্য সমর্থন পান এই আফগান তুর্কী। শেষ ওভারে যখন ফিরলেন, ততক্ষণে রেকর্ড বইয়ে লিখলেন নিজের নাম। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৭ রান করে দলকে এনে দেন ৩২৫ রানের লড়াকু পুঁজি।

আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে আফগানিস্তান। ১ মার্চ প্রোটিয়াদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড।

২০২৩ বিশ্বকাপে দিল্লিতে ইংল্যান্ডকে হারিয়ে যে রুপকথা লিখেছিল আফগানিস্তান, লাহোরে তারই পুনরাবৃত্তি ঘটালো ইব্রাহিম-আজমতউল্লাহ’রা।

আরবিএস
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের ব্যানার বিতর্কে ফিফার তদন্তের মুখে রয়েছে আর্জেন্টিনা। কিন্তু তাতে কী আসে যায়? ফিফার শাস্তির শঙ্কা ও তদন্তের তোয়াক্কা না করে এবার আগুনে নতুন করে...
বিশ্বকাপ ফুটবলের শেয়ার বা মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার এই উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক উদ্যোগের...
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর