ভারতের জন্য সব কিছু কঠিন করে তুলবো: কোচ কাবরেরা

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৮:৪৭ পিএম

রাত পোহালেই মঙ্গলবার সন্ধ্যায় ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি নেয়া শেষ। প্রতিপক্ষ ভারত ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু সবসময় র‌্যাংকিং নিয়ে ম্যাচের মেজাজ বোঝা যায় না। তাই র‌্যাংকিং নয়, দুই প্রতিবেশীর ডার্বিতেই নজর বেশি।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যেন সেই কথাই মনে করিয়ে দিলেন জামাল-হামজাদের স্প্যানিশ কোচ কাবরেরা। সোমবার শিলংয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা খুবই আত্মবিশ্বাসী এবং অতীতের চেয়ে এবার বেশি শক্তিশালী। তা কেবল পারফরম্যান্সের দিক থেকে নয়, মানসিকভাবেও। 

তিনি জোর দিয়েই বললেন, আমরা মানসিকভাবেও ভীষণ শক্তিশালী অনুভব করছি। অনুশীলন ভেন্যু নিয়ে অসন্তোষের বিষয়টি উড়িয়ে দিয়ে কোচ কাবরেরা বলেন, ওগুলো নিয়ে কোনও অজুহাত দাঁড় করাতে চাই না। শেষ পর্যন্ত আমরা মূল মাঠে আজ অনুশীলনের সুযোগ পাচ্ছি। 

তিনি আরও যোগ করেন, দুই দিন আগের বিষয়গুলো ভুলে এখন পাওয়া সুযোগের সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আমরা প্রস্তুত। আমরা সেরা ফ্যাসিলিটিজ নিয়ে অনুশীলন করতে পারিনি, কিন্তু সেরা প্রস্তুতিই নিয়েছি। তো ওই বিষয়গুলো আমাদের ভাবনায় এখন আর নেই।

দলে হামজার অন্তভুর্ক্তিত ভালো কিছুই দেখছেন কোচ কাবরেরা। তিনি বলেন, হামজার আসা এবং সুনীলের ফেরা আরও রোমাঞ্চকর বিষয়। এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। তবে নিশ্চিতভাবেই এটা কেবল ওই দুজনের ম্যাচ নয়, যদি আগামীকাল জিতি, সেটা কেবল হামজার জন্য নয়। 

তিনি আরও বলেন, হামজা আসায় নিশ্চিতভাবে আমাদের আরও শক্তিশালী হয়েছে দল। এ নিয়ে কোনও সন্দেহ নেই। সুনীলের ফেরাও ভারতকে শক্তিশালী করেছে। কিন্তু আগামীকাল একটা দল জিতবে। ভারতের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে।

বাংলাদেশ দলের কোচ হিসেবে গত চার বছরে একবারও ভারতকে প্রতিপক্ষ হিসাবে পাননি কাবরেরা। এবার সেটা হতে যাচ্ছে। এনিয়ে বেশ রোমাঞ্চিত কোচ। বলেন, আমি আবারও বলছি ম্যাচটির জন্য আমরা প্রস্তুত। নিশ্চিতভাবে ভারতের সিনিয়র দলের বিপক্ষে আমার কোচ হিসেবে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। আমরা জানি, ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান ভালো নয়। আমরা জানি, ২০০৩ সালের পর বাংলাদেশ তাদেরকে হারাতে পারেনি। কিন্তু আবারও বলছি, আমরা খুবই আত্মবিশ্বাসী।

কোচ কাবরেরা বলেন, আমি মনে করি, খুবই রোমাঞ্চকর ম্যাচ হবে। আমরা ভীষণ অনুপ্রাণিত। ইতোমধ্যে ২৪ দিন এই ম্যাচের জন্য আমরা অনুশীলন এবং কঠোর পরিশ্রম করেছি, যেটা লম্বা সময়। আমরা খুবই ভালো আছি, ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করি। ভারতের জন্য সব কিছু কঠিন করে তুলবো। 

এআরএস
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
শুক্রবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সিজেপির পক্ষ...
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক...
শরতের শেষে এসে দেশের দক্ষিণাঞ্চলের আকাশ খানিকটা মেঘলা থাকার পাশাপাশি নামতে পারে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর