আনচেলত্তি কি ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন?

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৮:২৫ পিএম

ব্রাজিলের কোচ বানাতে আবারো কার্লো আনচেলত্তির সাথে আলোচনা শুরু করেছে দেশটার ফুটবল ফেডারেশন। রিয়াল মাদ্রিদ নাকি ব্রাজিল কাকে বেছে নেবে আনচেলত্তি। তবে শোনা যাচ্ছে আরো বেশ কয়েকজন মাস্টারমাইন্ডের নাম। তবে ব্রাজিলের যা অবস্থা তাতে ভালো মানের কোচ রাজি করানোই এখন বড় চ্যালেঞ্জ।

বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে এসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পেলো পাঁচ হারের স্বাদ। বুইনস এইরেসে ব্রাজিলকে পাড়ার দল বানিয়ে দিলো আর্জেন্টিনা। ২৫ বছর আগে বিশ্বকাপ বাছাইয়ে চিলির কাছে ৩-০ গোলে হারকে ছাপিয়ে লজ্জার হারে নতুন উচ্চতায় সেলেসাওরা। 

এবারে বিশ্বকাপ বাছাইয়ে এখনো পর্যন্ত ব্রাজিলই একমাত্র দল যারা এক হালি গোল হজম করলো। এখানেই শেষ নয়, বিশ্বকাপ বাছাইয়ে এক এডিশনে আর্জেন্টিনার বিপক্ষে দুই লেগেই এবারই প্রথম ম্যাচ হারলো দোরিভ্যালের শিষ্যরা। সবমিলিয়ে সুপারক্লাসিকোতে ব্রাজিল এমন অপদস্থ হলো এই জন্মে বোধহয় আর ভুলতে পারবে না। 

মুখে যতই বলুক জয়-পরাজয় পার্ট অব দ্য গেম…মন জানে সবই, কত বড় বিপদের সামনে দাঁড়িয়ে ফুটবল দুনিয়ার জায়ান্ট দলটা টের পাচ্ছে হাড়ে হাড়ে। তাইতো গোল আর ঘোল দুটোই খেয়ে হুঁশ ফিরেছে ব্রাজিলের। আরো বড় বিপর্যয় ঠেকাতে প্রথম পদক্ষেপ হিসেবেই ডাগআউট থেকে বিদায় করতে চাইছে কোচ দোরিভ্যাল জুনিয়রকে।

এরপরই নতুন করে আবারো সিনে মোস্ট ফেভারিট কার্লো আনচেলত্তি। বিভিন্ন গণমাধ্যমের খবর এরইমধ্যে নাকি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন রেয়ালের এই ইতালিয়ান ম্যানেজারের সাথে কথা চালাচালিও শুরু করে দিয়েছে। 

তবে চিন্তা একটাই ঠিক যে কারণে আগেরবারও ব্রাজিলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আ্নচেলত্তি। এবারে বাধা হয়ে দাঁড়িয়ে আছে সেই রিয়াল চুক্তি। তবে সোর্স বলছে রিয়াল মাদ্রিদের সাথে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও এই মৌসুমেই লস ব্লাঙ্কোদের ফুরাতে পারে ডন আনচেলত্তির অধ্যায়।

তারপরও যদি  আলোচনা ফলপ্রসূ না হয় তবে হয়ত আবারো ইন্টারিম কোচের দিকে ঝুঁকবে পাঁচবাবের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই লিস্টে আবার এগিয়ে স্বদেশি ফিলিপ লুইস। তবে কানাঘুষা চলছে ম্যানচেস্টারসিটির হেডমাস্টার পেপ গার্দিওলাকে নিয়েও।  

বিশ্বকাপ বাছাইয়ে জুনে ব্রাজিলের সামনে দুই কঠিন লড়াই। ঘরের মাঠে প্যারাগুয়ে আর অ্যাওয়েতে সামনে একুয়েডর। তার আগেই ঘুরে দাঁড়াতে চায় ২০০২ বিশ্বকাপজয়ীরা। প্যানিক বাটন আগেই প্রেস করে নিজেদের পেইন বাড়িয়েছে ব্রাজিল, এবারে চাপতে হবে রিসেট বাটন, ফেল করলেই মহাবিপদ। হাতে সময় এক বছর। 

এআরএস
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর