অক্টোবরেই ফিরছে জাতীয় ক্রিকেট লিগ

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৫:৫৯ পিএম

ঘরোয়া ক্রিকেটারদের বন্ধ দুয়ার খুলে যাচ্ছে, অক্টোবরে মাঠে ফিরছে জাতীয় ক্রিকেট লিগ। এই আসর নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল গঠনে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

আর, ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের ভাবনা, পেস বান্ধব পিচ বানালে উন্নতি হবে ব্যাটিং-বোলিংয়ে। নেই সঙ্গে দল হয়ে দাঁড়াতে পারবে টিম বাংলাদেশ। 

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। সাফল্যে মুখে হাসি ফুটবে, সবাই আনন্দে মাতবে। মনে ঠিকই রবে পরের চ্যালেঞ্জ উৎরানোর জেদ। বাংলার টি-টোয়েন্টি দলের টার্গেটে এবার নিউজিল্যান্ড।

আগষ্ট টু অক্টোবর, মাস তিনেক ছোট ফর্মেটে টাইগারদের ব্যস্ততা, এর মাঝেই টেস্ট দল আর ঘরোয়া ক্রিকেট নিয়ে ক্রিকেট বোর্ডের পরিকল্পনা সারা। 

কোভিডে বারে বারে বাধা, এক বছর গ্যাপ, মার্চে মাঠে গড়ায় জাতীয় ক্রিকেট লিগ। দুই রাউন্ড যেতেই আবারো প্রতিকূল পরিবেশ। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলার চ্যালেঞ্জ শুরু নভেম্বরে। তার আগেই জাতীয় লিগ ফেরাচ্ছে ক্রিকেট বোর্ড। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বেহাল দশা। মুশফিক-মুমিনুলরা ভেঙেছেন ভক্তদের আশা, একমাত্র বাংলাদেশই জেতেনি কোনো ম্যাচ।

হার-জিত ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছে ওদের ব্যাটিং স্কিল। বলে এক্সট্রা পেইস আর মুভমেন্টে তালগোল পাকিয়েছেন। 

যার বড় কারণ হতে পারে, ঘরের মাঠে নিয়মিত স্লো আর টার্নিং উইকেটে খেলা। উইকেটে সহায়তা না পেলে তৈরী হবে না পেইস বোলাররা, মত ক্রিকেট এক্সপার্ট ইশতিয়াকের।

আরও পড়ুন: শেয়ার কেনায় ঋণসীমা বাড়িয়ে বিএসইসির নতুন বার্তা

বছরের শুরুতে স্পিন উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হতাশা। টেস্টে ভিন্ন কৌশল নেয়ার সময় হয়তো এসেছে বাংলার। বিসিবি সূত্র বলছে জাতীয় ক্রিকেট লিগে পিচে দেখা যেতে পারে সবুজ ঘাস।

 

একাত্তর/আরবিএস  
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর