টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি

আপডেট : ১২ মে ২০২৫, ০১:৫২ পিএম

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা আগেই জানিয়েছিলেন ভারত তথা ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। এ সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য তাকে অনুরোধ করেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু কথা রাখেননি বিরাট।  

সোমবার সামাজিকমাধ্যম ইন্সটাগ্রামে নিজেই জানিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা। লাল বলের ক্রিকেটে টানলেন ১৪ বছরের ইতি। এর আগে ছোট ফরম্যাটের ক্রিকেটকেও (টি-টোয়েন্টি) বিদায় জানিয়েছিলেন এই মাস্টার। 

ইন্সটাগ্রাম পোস্টে কোহলি লিখেছেন, ১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারাজীবন এই শিক্ষা বহন করবো।

তিনি আরও লিখেছেন, সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে। 

এই ফরম্যাট ছেড়ে দেয়া আমার জন্য সহজ কিছু ছিলো না, কিন্তু এটাই সঠিক সময় উল্লেখ করে তিনি বলেন, আমার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছি এবং অনেক কিছু পেয়েছিও যা কখনও আশা করিনি।  

তিনি যোগ করেন, আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে চলে যাচ্ছি — খেলার জন্য, যাদের সাথে আমি মাঠ ভাগ করে নিয়েছি, এবং প্রতিটি ব্যক্তির জন্য যারা আমাকে পথের ধারে দেখা দিয়েছে। আমি সবসময় হাসিমুখে আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকাবো।

এর আগে গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তিনি সামাজিকমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কোহলিও একই পথে হাঁটলেন।

১২৩টি টেস্টে ৯,২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬ দশমিক ৮৫। সেঞ্চুরি ৩০টি আর ফিফটি হাকিয়েছেন ৩১টি।

তাকে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। 

আরবিএস
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে আফগানদের লড়াইটা বেশ জমে উঠেছিল। রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের ধৈর্যশীল প্রতিরোধ ভেঙে দিয়ে ড্রেসিংরুমে প্রথম উল্লাসের বার্তা এনে দেন এবাদত...
আবুধাবিতে অনুষ্ঠিত একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার লড়াইয়ে জমজমাট উত্তেজনার পারদ চড়ছে! বাংলাদেশ দলকে ৩৪৬ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে অধিনায়ক রহমত শাহর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর