প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৭ জুন ২০২৫, ১০:৩৯ এএম

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় একাদশে এসেছেন স্পিনার নাঈম হাসান।

এ ম্যাচে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হতে যাচ্ছে টপ অর্ডার ব্যাটার লাহিরু উদারা এবং স্পিনার থারিন্দু রত্নায়েকের। আর এই টেস্ট দিয়েই নিজের শেষ টেস্ট খেলতে নামছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।

মঙ্গলবার (১৭ জুন) টসের পর শান্ত বলেন, আমি সবসময় আগে ব্যাট করতে পছন্দ করি। উইকেটটা শুষ্ক মনে হচ্ছে, চতুর্থ ইনিংসে বোলারদের জন্য সুবিধা হতে পারে। নতুন ম্যাচ, নতুন চ্যালেঞ্জ—ভালো ক্রিকেট খেলতে হবে।

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, নাঈম হসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশানকা, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, মিলান রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রভাত জয়াসুরিয়া, আসিতা ফার্নেন্দো।

একাত্তর/আরএ
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে লঙ্কান সরকার। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেট বোর্ডের...
দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাট থেকে দূরে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর