শেরপু‌রের আতিক ডাক পেলো জাতীয় ফুটবল দ‌লে

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৩৮ পিএম

আগামী ২ সেপ্টেম্বর কিরগিজস্তানে অনু‌ষ্ঠেয় তিন জাতি টুর্নামেন্টের জন্য গত মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা হয়েছে। ২৩ সদস্যের এই দলে ডাক পেয়েছেন শেরপুর সদর উপজেলার কানাশাখোলা গ্রামের আতিকুজ্জামান আতিক। 

এলাকার ছেলে জাতীয় দ‌লে ডাক পাওয়ায় খু‌শি এলাকাবাসী। সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমসহ পুরো এলাকায় তাই অভিনন্দ‌ন জানানোর ঝড় উ‌ঠে‌ছে।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, আতিক ঢাকা মোহামেডানের হয়ে খেলে। একসময় জাতীয় দলের অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছে। এছাড়া আতিক জাতীয় স্কুল ফুটবল-১২ প্রতিযোগিতায় শেরপুর সদরের ফসিহ্ উল উলুম দাখিল মাদ্রাসার হয়ে প্রথমবারের মত ঢাকা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে ফুটবল খেলায় অংশগ্রহণ করে। ওই সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলে সবার নজর কাড়ে সে।

আরও পড়ুন: 'ভোলা টাইমস' এর সম্পাদক গ্রেপ্তার

image


আতিকের জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে নাগরিক সংগঠন ‘জন উদ্যোগের’ সদস্য সচিব হাকিম বাবুল বলেন, ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতির মত ফুটবলার আতিক আমাদের শেরপুরবাসীর গর্ব। আমরা চাই জ্যোতি, আতিক, স্প্রিন্টার জহির রায়হানের মত আরও ভালো মানের খেলোয়াড় তৈরি হোক জেলায়। যারা ক্রীড়াঙ্গনকে গর্বিত করবে, শেরপুরের মুখ উজ্জ্বল করবে।

শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত বলেন, সীমান্তবর্তী জেলা থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া আতিকের জন্য অতটা সহজ ছিল না। সে অনেক ভালো ফুটবল খেলে। জাতীয় দলের অনুর্ধ ১৯ দলেও খেলেছে। আমরা চাই আতিকের মতো আরও ভালো মানের ফুটবলার শেরপুর থেকে তৈরি হোক। যারা জাতীয় দলে খেলে শেরপুরের মানুষকে গর্বিত করবে।

image



একাত্তর/আরএইচ
ম্যানচেস্টার সিটির বেঞ্চে অলস বসে থাকার দিন শেষ! অবশেষে ৭৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ইতি টেনে উত্তর লন্ডনের দল টটেনহ্যাম হটস্পারে যোগ দিলেন ২২ বছর বয়সী ব্রাজিলীয় উইঙ্গার সাবিনহো। চুক্তি...
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
সেন্ট জেমস পার্কে রোববার রাতে দুই ক্লাবের কিংবদন্তি প্রয়াত কেভিন কিগানের প্রতি গভীর শ্রদ্ধা ও আবেগের আবহ তৈরি হয়েছিল। কিন্তু ম্যাচের শেষটা হলো ঠিক কিগানেরই সেই অল-আউট অ্যাটাকিং ও শ্বাসরুদ্ধকর...
শনিবার রাতে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করার পরদিন রিয়ালকে কড়া বার্তা দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা! লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে এলচেকে ৫-০ গোলের...
প্রলয়ঙ্করী বন্যার পর এবার চীন-নেপাল সীমান্তবর্তী চীনের জাইরং কাউন্টিতে তৈরি হয়েছে মারাত্মক দ্বিতীয় দফা বিপর্যয়ের শঙ্কা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, টানা তিন দিনের সম্ভাব্য...
সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। সে জন্য বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে আঘাত হানা বিপর্যয়কর আকস্মিক বন্যায় প্রাণহানি ও ধ্বংসলীলার পরিমাণ মারাত্মক আকার ধারণ করেছে। উভয় দেশে এখন পর্যন্ত কমপক্ষে ১৭৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।...
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর