রাতে হিউস্টনে দুরন্ত মরক্কোর সামনে গতিময় কানাডা

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার হাইভোল্টেজ লড়াইয়ে রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে তিন স্বাগতিকের একটি কানাডা ও আফ্রিকার পাওয়ার হাউস মরক্কো। দুই ভিন্ন মহাদেশের দুই চমক জাগানো দলের এই লড়াইকে ঘিরে টেক্সাসে এখন টানটান উত্তেজনা।

একপাশে রয়েছে টুর্নামেন্টের অন্যতম সেরা ‘সারপ্রাইজ প্যাকেজ’ কানাডা, যারা প্রথমবারের মতো নকআউট পর্বে উঠে এবং শেষ ম্যাচে জিতে ইতিমধ্যেই নিজেদের ফুটবল ইতিহাস নতুন করে লিখে ফেলেছে। অন্যপাশে রয়েছে উত্তর আফ্রিকার পরাশক্তি ‘অ্যাটলাস লায়ন্স’ মরক্কো, যারা ২০২২ বিশ্বকাপের সেই অবিশ্বাস্য সেমিফাইনাল রূপকথাকে এবারও টেনে নিয়ে এসেছে এবং শেষ বত্রিশের মঞ্চে টাইব্রেকারে ডাচদের বিদায় করে কোয়ার্টার ফাইনালের মঞ্চে চোখ রাখছে।


জেসি মার্শের অধীনে কানাডা দল এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। শেষ ৩২-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯২ মিনিটের নাটকীয় গোলে দলকে জিতিয়েছিলেন স্টিফেন ইউস্তাকিও। কানাডিয়ানদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো তাদের পোস্টার বয় আলফোনসো ডেভিসের চোট কাটিয়ে দলে ফেরা। শেষ ম্যাচে বদলি হিসেবে খেললেও আজ মরক্কোর বিপক্ষে শুরু থেকেই মাঠে নামার জন্য প্রস্তুত তিনি।

আক্রমণে জোনাথন ডেভিডের পাশাপাশি সাইলে লারিন নাকি ওলুয়াসেয়ি খেলবেন, তা নিয়ে কিছুটা মধুর সমস্যায় আছেন কোচ। পরিসংখ্যান বলছে, শেষ তিন ম্যাচে দুটি ক্লিনশিট রাখা কানাডা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬ ম্যাচে গোল করার অনন্য রেকর্ড ধরে রেখেছে। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধে প্রতিপক্ষের ডেরায় তাদের করা ১০০টি প্রেসার ২০১০ সালের পর বিশ্বকাপে এক নতুন রেকর্ড গড়েছে।


অন্যদিকে, মরক্কো এবারের আসরে এখনও অপরাজেয় এবং শেষ ৯ ম্যাচে হারের মুখ দেখেনি তারা। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮০১টি নিখুঁত পাস খেলে স্পেন ছাড়া একমাত্র দল হিসেবে আধুনিক ফুটবল ডেটা ট্র্যাকিংয়ে ৮০০ পাসের মাইলফলক ছুঁয়েছে আফ্রিকান সিংহরা।

প্রথম আফ্রিকান দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপে নকআউট ম্যাচ জেতা মরক্কোর রক্ষণভাগ এবার মাত্র ২টি গোল খেয়েছে। তাদের গোলপোস্টে আছেন অতন্দ্র প্রহরী ইয়াসিন বুনু, আর রক্ষণে হাকিমি ও নুসাইর মাজরাউইয়ের সাথে যোগ দেবেন চোট কাটিয়ে ওঠা চাদি রিয়াদ। মাঝমাঠ ও আক্রমণে ইসমাইল সাইবারি, ব্রাহিম দিয়াজ ও বিলাল এল খানোসের চতুর পাসিং যেকোনো রক্ষণভাগ চুরমার করার জন্য যথেষ্ট।


ইতিহাস অবশ্য পুরোপুরি মরক্কোর পক্ষেই কথা বলছে। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বেও কানাডাকে ২-১ গোলে হারিয়েছিল মরক্কো। আন্তর্জাতিক ফুটবলে চারবারের দেখায় কানাডা আজ পর্যন্ত মরক্কোকে হারাতে পারেনি। তবে রাতের ম্যাচে কানাডার গতি ও অদম্য এনার্জি মরক্কোকে ভালোই ভোগাবে, তবে নকআউট পর্বের অভিজ্ঞতা ও মাঝমাঠের টেকনিক্যাল শ্রেষ্ঠত্বের কারণে ফুটবল পণ্ডিতরা মরক্কোকেই কিছুটা এগিয়ে রাখছেন। আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সাময়িকী ওলে’র প্রেডিকশন অনুযায়ী ম্যাচটি মরক্কো ২-১ ব্যবধানে জিতে নিতে পারে। তবে হিউস্টনের মাঠে আজ উত্তর আমেরিকার গতি নাকি অ্যাটলাস লায়ন্সের পাসিং ফুটবলের দাপট চলবে, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব!

একাত্তর/এআরএস
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর