রাফিনহা অনুশীলনে ফেরায় মধুর সমস্যায় ব্রাজিল!

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১০:৩০ এএম

রোববার রাত ২টায় নিউ জার্সিতে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের হাইভোল্টেজ শেষ ষোলোর লড়াই। ঠিক তার আগে ব্রাজিল শিবিরে স্বস্তির সুবাতাস, চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার তারকা উইঙ্গার রাফিনহা। গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে প্রথম অর্ধেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন তিনি।

দীর্ঘ দুই সপ্তাহ রিহ্যাব শেষে শুক্রবার দলের সাথে পুরোদমে গা গরম করতে দেখা গেছে তাকে। কিন্তু প্রশ্ন হলো, রাফিনহা ফিরলেই কি ব্রাজিলের রাইট উইংয়ে তার জায়গা পাকা? উত্তরটা কিন্তু মোটেও সহজ নয়! কারণ, এই দুই সপ্তাহে দৃশ্যপটে হাজির হয়েছেন এক ১৯ বছরের বিস্ময় বালক।


রাফিনহার চোট যেন শাঁখের করাত হয়ে এসেছিল ব্রাজিলের জন্য, কিন্তু সেই সুযোগেই কপাল খুলে যায় তরুণ ফরোয়ার্ড রায়ানের। রাফিনহা মাঠ ছাড়ার পর রাইট উইংয়ের দায়িত্ব কাঁধে তুলে নেন এই তরুণ তুর্কি। আর মাঠে নেমেই নিজের জাত চিনিয়েছেন তিনি। গতি, দুর্দান্ত স্ট্যামিনা আর প্রতিপক্ষের রক্ষণভাগে আগ্রাসী প্রেসিং, এই তিনের মিশেলে রায়ান এখন ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম প্রধান আকর্ষণ।

রায়ানের এই অক্লান্ত পরিশ্রমের সরাসরি সুফল পেয়েছে সেলেসাওরা। স্কটল্যান্ডের বিপক্ষে গোল তৈরি করা কিংবা জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে ভূমিকা রাখা, সবখানেই জড়িয়ে আছে এই তরুণের নাম। ফলে নকআউট পর্বের আগে কোচের মনে বড়সড় এক খটকা লাগিয়ে দিয়েছেন তিনি।


পোস্টার বয় নেইমারের পর রাফিনহার সুস্থ হয়ে ওঠা নিশ্চিতভাবেই কার্লো আনচেলত্তির জন্য এক বিরাট বুস্টার ডোজ। নকআউটের মতো স্নায়ুচাপের ম্যাচে রাফিনহার মতো অভিজ্ঞ খেলোয়াড় যেকোনো কোচের জন্যই বড় অস্ত্র। গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকা অনুশীলনের প্রথম ১৫ মিনিটে রাফিনহাকে বেশ সাবলীলভাবেই সতীর্থদের সাথে পাসিং ড্রিল করতে দেখা গেছে, যা ইঙ্গিত দিচ্ছে নরওয়ে ম্যাচে তিনি খেলার জন্য সম্পূর্ণ তৈরি।

কিন্তু আনচেলত্তি এখন পড়েছেন মহাবিপাকে! একদিকে বার্সেলোনার পরীক্ষিত তারকা রাফিনহা, অন্যদিকে ফর্মের তুঙ্গে থাকা তরুণ রায়ান, যিনি দলকে এনে দিচ্ছেন বাড়তি এনার্জি। অভিজ্ঞতার ওপর ভরসা রেখে রাফিনহাকে সরাসরি মূল একাদশে ফেরাবেন, নাকি ইনফর্ম রায়ানের ওপরই বাজি ধরবেন পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মাস্টারমাইন্ড কোচ?


নরওয়ে বধের চূড়ান্ত ছক কষার আগে ব্রাজিলের ড্রেসিংরুমের ‘মধুর মাথাব্যথা’ এবং একাদশে জায়গা পাওয়ার এই সুস্থ লড়াই যে দলের ধার আরও বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, রোববার কার্লোর রাজকীয় চাল কোন ঘোড়ার ওপর পড়ে, অভিজ্ঞ রাফিনহা নাকি অপ্রতিরোধ্য রায়ান!

একাত্তর/এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর