পিসিবির চেয়ারম্যান হতে পারেন রমিজ রাজা!

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১১:১৬ পিএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন এহসান মানি। বুধবার (২৫ আগস্ট) পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে যায় সাবেক এ পাকিস্তানি বোলারের। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। এমনটা জানালো ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বর্তমানে পিসিবির খালি থাকা চেয়ারম্যানের আসনে নতুন দায়িত্ব পাবেন রমিজ রাজা। যদিও বিষয়টি এখনও শতভাগ নিশ্চিত নয়। চলতি সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে বসেন এহসান মানি ও রমিজ রাজা। এর ৩ দিন পর মানি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ওই বৈঠকেই রমিজ রাজা ইমরান খানের কাছে তার পরিকল্পনার কথা জানান। এদিকে নতুন চেয়ারম্যান কে হবেন এ ব্যাপারে পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে আমরা কোনো মন্তব্য করতে পারি না। এ সিদ্ধান্ত সরাসরি প্রধানমন্ত্রীর কক্ষ থেকে আসবে।’

পাকিস্তান ক্রিকেটে নীতিবান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত রমিজ রাজা। পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন রমিজ। ১৯৯৭ সালে ক্রিকেট ছাড়ার পর মাইক্রোফোন হাতে ক্রিকেটের সঙ্গে পথচলা শুরু হয় রমিজের। 

৭৬ বছর বয়সী মানি আর পিসিবি প্রধানের দায়িত্বে থাকতে চান না। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভিকে বৃহস্পতিবার নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পিসিবির পরবর্তী চেয়ারম্যান হিসেবে দুটি নাম প্রস্তাব করেছেন। তাদের একজন রমিজ। পিসিবির নতুন চেয়ারম্যানের নাম ইমরান খান এখনো ঘোষণা করেননি। তবে ক্রিকবাজ নিশ্চিত করে দিয়েছে রমিজই চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন।


একাত্তর/এআর

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সূর্যকুমার...
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এমনটাই দাবি করেছেন। তার মতে, বাংলাদেশের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করাই ছিলো তাদের মূল উদ্দেশ্য।
ক্রিকেটে রাজনীতি টেনে আনা পাকিস্তানের জন্য কোনো নতুন ঘটনা নয়।
ভারত বনাম পাকিস্তান মহারণকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে চলমান উত্তেজনার মধ্যে এবার আইসিসির কাছে এক নতুন ও সুদূরপ্রসারী দাবি তুলেছে পাকিস্তান ও বাংলাদেশ। কলম্বোয় ১৫ ফেব্রুয়ারির হাইভোল্টেজ ম্যাচ নিয়ে...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর