বাংলাদেশের ‘সম্মান’ ফেরাতেই ভারত ম্যাচ বয়কটের হুমকি: মহসিন নাকভি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম

আইসিসির সঙ্গে বয়কট নিয়ে টানাপোড়েনের পেছনে পাকিস্তানের একমাত্র লক্ষ্য ছিলো বাংলাদেশের জন্য ‘সম্মান’ আদায় করা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এমনটাই দাবি করেছেন। তার মতে, বাংলাদেশের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করাই ছিলো তাদের মূল উদ্দেশ্য।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পেশোয়ারে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। খবর ইএসপিএনক্রিকইনফোর।

গত এক ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিলো, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তারা মাঠে নামবে না। তবে পিসিবি, বিসিবি এবং আইসিসির মধ্যে কয়েক দিনের রুদ্ধদ্বার আলোচনা ও আলোচনার পর সোমবার গভীর রাতে পাকিস্তান সরকার সেই বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।

এর আগে আইসিসি এক বিবৃতিতে জানায়, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের (বিসিবি) ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না। একই সঙ্গে ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্বও পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার পেশোয়ারে সাংবাদিকদের নাকভি বলেন, আমাদের আলোচনায় আমরা বাংলাদেশ ছাড়া আর কোনো শর্ত রাখিনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিলো বাংলাদেশের জন্য সম্মান অর্জন করা এবং তাদের প্রতি যে অবিচার করা হয়েছে তার প্রতিকার করা।

নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার তাদের দলকে ভারতে গিয়ে খেলার অনুমতি দেয়নি। এই সিদ্ধান্তের মূলে ছিলো বিসিসিআই কর্তৃক আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়া। পরবর্তীতে আইসিসি বোর্ডের ভোটাভুটিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। সে সময় নাকভি আইসিসির এই সিদ্ধান্তকে ‘দ্বিমুখী নীতি’ হিসেবে অভিহিত করে কড়া সমালোচনা করেছিলেন।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি প্রসঙ্গে নাকভি আরও বলেন, আপনারা দেখেছেন বাংলাদেশ যা চেয়েছিলো তার সবই মেনে নেওয়া হয়েছে। আমাদের এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ ছিলো না। লোকে যা খুশি বলতে পারে, কিন্তু আমাদের পদক্ষেপ ছিলো কেবল বাংলাদেশের স্বার্থে। যখন তাদের দাবি মেনে নেওয়া হলো এবং এটা স্বীকার করা হলো যে তারা অন্যায়ের শিকার হয়েছিলো, তখনই আমরা আবার খেলার সিদ্ধান্ত নিয়েছি।

একাত্তর/এসি
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর