নকভিকে ‘মূর্খ’ বলে তোপ দাগলেন পিন্ডি এক্সপ্রেস

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়ার কাছে কার্যত ‘আত্মসমর্পণ’ করেছে পাকিস্তান। ভারতের এই দাপুটে জয়ের পর পাকিস্তান ক্রিকেটের কঙ্কালসার অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সাবেক গতিদানব শোয়েব আখতার।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাকিস্তানের হারের ক্ষত এখন দেশটিতে বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। ভারতের ১৭৫ রানের জবাবে পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে যাওয়ায় ক্ষুব্ধ শোয়েব আখতার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিকে ‘অযোগ্য’ ও ‘অশিক্ষিত’ বলে উল্লেখ করেছেন।

ম্যাচ শেষে এবিপি নিউজকে দেয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, আমরা ম্যাচের কোথাও ছিলাম না। শাহিন আফ্রিদি ১২৫ কিমি গতিতে বল করছে, এটি আধুনিক ক্রিকেটের চাহিদা নয়। গত ১৫-২০ বছর ধরে আমাদের ক্রিকেটে কোনো বিনিয়োগ নেই। আজ আমরা ভারতকে হারানোর স্বপ্নও দেখতে পারি না।

পিসিবি প্রধানকে ধুঁয়ে দিয়ে তিনি বলেন, এক ব্যক্তি যিনি ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না, তাকে পিসিবি চেয়ারম্যান করা হয়েছে। অযোগ্য মানুষকে বড় দায়িত্ব দেয়া সবচেয়ে বড় অপরাধ। বাবর আজমকেও এক হাত নিয়েছেন তিনি। তিনি বলেন, পাকিস্তান এমন একজনকে সুপারস্টার বানিয়েছে যিনি দলকে ম্যাচ জেতাতে পারেন না। উল্লেখ্য, সোজাসাপ্টা সমালোচনা করে প্রায়ই আলোচনায় থাকেন শোয়েব।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত ১৭৫ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে। ওপেনার ইশান কিশান মাত্র ৪০ বলে ৭৭ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন, যা ভারতের জয়ের ভিত্তি গড়ে দেয়। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব (৩২) এবং শিবম দুবে (২৭) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাকিস্তানের পক্ষে সাইম আইয়ুব ৩ উইকেট নিলেও বাকি বোলাররা ভারতীয় ব্যাটারদের ওপর খুব একটা প্রভাব ফেলতে পারেননি।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহর তোপে মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা। সাহিবজাদা ফারহান শূন্য রানে এবং সাইম আইয়ুব মাত্র ৬ রানে আউট হন। বাবর আজম ধীরগতিতে শুরু করলেও অক্ষর প্যাটেলের বলে ৫ রানেই বিদায় নেন। উসমান খান ৩৪ বলে ৪৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অক্ষর প্যাটেলের স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।

এরপর কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও তিলক বর্মার ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। ভারতের পক্ষে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী প্রত্যেকে ২টি করে উইকেট নেন।

এই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের রেকর্ড দাঁড়ালো ৮-১। ভারত ইতোমধ্যে অপরাজিত থেকে সুপার এইট নিশ্চিত করেছে। অন্যদিকে, পাকিস্তানকে আসরে টিকে থাকতে হলে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে অবশ্যই জিততে হবে, অন্যথায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে তাদের।

এআরএস
টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে আগামীকাল রবিবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠের লড়াইয়ের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে...
২০২৫ সালের এশিয়া কাপে ‘করমর্দন’ নিয়ে তৈরি হওয়া নজিরবিহীন বিতর্কের রেশ ধরে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফ্লাডলাইটের...
রাজনীতি আর ক্রিকেটের এক নজিরবিহীন টানাপোড়েনের রেশ যখন এখনো কাটেনি, তখনই রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই মহারণে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর আধিপত্য বজায় রাখতে ভারতের...
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শনিবার জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ। টি-টোয়েন্টি...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর