রিশাদের ঘূর্ণিতে ক্যারিবীয়দের ৭৪ রানে হারালো বাংলাদেশ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পিএম

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানের দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো টাইগাররা। 

'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের ভালো বোলিংয়ের চাপে বেশ সংগ্রাম করেই ২০৭ রানের সংগ্রহ গড়ে মেহেদি মিরাজের দল। তবে সংগ্রহ ছোট হলেও রিশাদ হোসেনের ঘূর্ণিতে ক্যারিবীয়রা ১৩৩ রানে অল আউট হলে ৭৪ রানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

বাংলাদেশের দেয়া ২০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ভালোই করে ওয়েস্ট ইন্ডিজ। দুই ক্যারিবীয় ওপেনার গড়েন ৫১ রানের উদ্বোধনী জুটি। কিন্তু হঠাৎ জ্বলে ওঠেন রিশাদ। ব্র‍্যান্ডন কিং ও অলিক আথানেজের জুটি ভাঙেন তিনি। 

৩৬ বলে ২৭ রান করে রিশাদের বলে লেগ বিফোর উইকেট হয়ে আউট হন আথানেজ। এর পরই শুরু হয় রিশাদের দাপট। ধীরে ধীরে গুড়িয়ে যায় ক্যারিবীয় টপ অর্ডার। ক্যারিবীয়দের প্রথম ৫ ব্যাটারকেই আজ আউট করেছেন রিশাদ। 

আথানেজ ফেরার পর একে বিদায় নেন কিসি কার্টি, কিং, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজরা। গুদাকেশ মোতিকে ফেরান মিরাজ। মাত্র ১০০ রানে ৬ উইকেট হারায় সফরকারীরা।

দলীয় ১১৮ রানে তানভীর ইসলামের বলে আউট হন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। এরপর রমারিও শেফার্ডরাও ফেরেন দ্রুতই। শেষ পর্যন্ত ১৩৩ রানেই অল আউত হয় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে ব্যাট করতে নেমে ২০৭ রান করে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়েই দলে ফিরেছেন সৌম্য সরকার। তবে সাইফ হাসানের সঙ্গে তার ওপেনিংয়ে জুটিতে ৮ রানের বেশি স্কোরবোর্ডে ওঠেনি। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হন সাইফ। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রোমারিও শেফার্ড সাজঘরে ফেরান সাইফকে। আউট হওয়ার আগে তিনি ৬ বলে ৩ রান করেন।

সাইফ ফেরার পরের ওভারেই সাজঘরে ফিরেন সৌম্যও। ফেরার আগে করেন ৬ বলে ৪ চার।

এরপর নাজমুল শান্তর ও হৃদয় মিলে জুটি গড়ে পরিস্থিতি সামলে নেন। তৃতীয় উইকেটে তারা গড়েন ৭১ রানের জুটি। 

ব্যক্তিগত ৩২ রানে সাজঘরে ফিরেন শান্ত। এরপর অঙ্কণের সঙ্গে হৃদয় গড়েন ৩৬ রানের জুটি। ৮৭ বলে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান হৃদয়। তবে ফিফটির পর জাস্টিন গ্রিভসের বলে ক্যাচ তুলে আউট হন তিনি।

এরপর মিরাজের সঙ্গে অঙ্কণ গড়েন ৪৩ রানের জুটি। ২৭ বলে ১৭ রান করে মিরাজ ফিরলেও অঙ্কণ ছিলেন ফিফটির পথে। যদিও প্রথম ওয়ানডেতেই ফিফটির দেখা পাননি তিনি। ৪৬ রান করে ফিরতে হয় তাকে। 

শেষদিকে ক্যামিও ইনিংস খেলেছেন রিশাদ হোসেন। তার ১২ বলে ২৬ রানের ইনিংসের সুবাদেই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে অল আউট হওয়ার আগে ২০৭ রানের সংগ্রহ গড়তে সক্ষম হয় মেহেদী মিরাজের দল। 

আরবিএস
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
ভারতের গুয়াহাটিতে শুধু একটি ক্রিকেট ম্যাচ হয়নি, হয়েছে রানের তাণ্ডবলীলা আর রেকর্ডের মহাপ্রলয়! ক্রিকইনফোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে রানের ঝড়ে...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর