টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে চান না তামিম ইকবাল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫০ পিএম

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না চাওয়ার কথা জানিয়েছেন জাতীয় দলের অন্যতম প্রধান ব্যাটসম্যান তামিম ইকবাল। 

বুধবার (১ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। 

বার্তায় তামিম বলেন, "আমি মনে করি না যে আমার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা উচিত। আসলে আমি বিশ্বকাপ দলে থাকছি না। এর কিছু কারণ রয়েছে। অন্যতম প্রধান কারণ হচ্ছে, আমি এই সংস্করণের ক্রিকেট অনেক দিন ধরে খেলছি না। দ্বিতীয় কারণ হচ্ছে চোট, তবে আমি মনে করি না চোট খুব বড় সমস্যা। আশা করছি বিশ্বকাপের আগেই আমি চোট থেকে সের উঠব।" 

অনেকদিন ধরে টি-টুয়েন্টি না খেলা তামিম মনে করছেন, এতদিন তার জায়গায় যারা খেলেছে এখন হঠাৎ করে তাদের জায়গা নিয়ে নেয়া ঠিক হবে না। 

তিনি বলেন, "আমি শেষ ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি। আর আমার জায়গায় এত দিন যারা খেলছিল, আমি মনে করি, সেটি কোনোভাবেই ঠিক হতো না যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নিই। আমি জানি না, কিন্তু আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আমি হয়তো থাকতাম। কিন্তু আমার কাছে মনে হয় না যে ব্যাপারটা ঠিক হতো, ন্যায্য হতো।"

আরও পড়ুন: কিউই বধের মিশন শুরু আজ

এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে তার কথা হয়েছে বলেও তামিম জানান। তবে, নির্বাচকদের সাথে বৈঠকের পর এ ব্যাপারে বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

চোটসহ নানা কারণে বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে এই ড্যাশিং ওপেনার। সম্প্রতি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে ছিলেন না তিনি। ১ সেপ্টেম্বর থেকে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজও খেলছেন না তিনি। 

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতের ওমানে টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু হবে। 


একাত্তর/এসজে 

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর