মরক্কোর আয়োজকদের আচরণে ক্ষুব্ধ সেনেগাল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম

মরক্কোর বিপক্ষে আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালের আগে স্বাগতিক দেশে নিজেদের ফুটবল দলের প্রতি করা আচরণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে সেনেগাল ফুটবল ফেডারেশন।

শনিবার ভোরের দিকে সেনেগাল দল রাবাতে দলের পৌঁছানোর পর এক বিবৃতিতে অভিযোগ করেছে, দলীয় নিরাপত্তা ও আবাসন সমস্যা, অনুশীলনের পর্যাপ্ত সুযোগ-সুবিধা না রাখার পাশাপাশি সমর্থকদের জন্য পর্যাপ্ত টিকিট না পাওয়া যাচ্ছেন না। আয়োজকদের এমন আচরণের বিষয়ে কড়া সমালোচনা সেনেগাল কর্তারা।

ফেডারেশন আফ্রিকান ফুটবল কনফেডারেশন এবং স্থানীয় আয়োজক কমিটিকে আফ্রিকান ফুটবলের এই উৎসবকে সফল করতে ফেয়ার প্লে, সমান সুযোগ এবং নিরাপত্তার নীতিগুলো নিশ্চিত করতে অবিলম্বে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

সেনেগাল দল শুক্রবার তাঞ্জিয়ার থেকে ট্রেনে করে রাবাতে পৌঁছানোর পর ফেডারেশন অভিযোগ করে যে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার স্পষ্ট অভাব ছিল। তারা জানায়, এই অব্যবস্থাপনার কারণে খেলোয়াড় এবং কারিগরি কর্মীরা এমন ভিড়ের সম্মুখীন হয়েছে যা এমন আসরের মান ও মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

ফেডারেশন আরও জানিয়েছে, রাবাতে পৌঁছানোর পর দলের জন্য উপযুক্ত হোটেল পেতে তাদের একটি আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করতে হয়েছিল। তবে শুরুতে তাদের যে ধরনের আবাসন দেওয়া হয়েছিল, তার বর্ণনা তারা বিবৃতিতে দেয়নি।

দলের অনুশীলনের জন্য যে কমপ্লেক্সটি ব্যবহারের প্রস্তাব দেওয়া হলে ফেডারেশন তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। কারণ পুরো টুর্নামেন্ট জুড়ে মরক্কো দল সেখানেই অবস্থান করছে এবং ফাইনালের আগেও তারা সেখানে অনুশীলন করবে। ফেডারেশন বলছে, এটি খেলার ন্যায্যতার প্রশ্ন তোলে। সেনেগাল দল কোথায় অনুশীলন করবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।

টিকিটের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ফেডারেশন। বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী মাত্র ২,৮৫০টি টিকিট কিনতে পেরেছে তারা। প্রিন্স মৌলে আবদুল্লাহ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬৯,৫০০ জন, যেখানে মরক্কোর দর্শকরাই গ্যালারি মাতিয়ে রাখবে। সেনেগালের দাবি, চাহিদার তুলনায় এই বরাদ্দ অত্যন্ত নগণ্য যা তাদের সমর্থকদের প্রতি অন্যায়।

মরক্কো ৫০ বছর পর তাদের দ্বিতীয় আফ্রিকা কাপ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। অন্যদিকে ২০২১ সালের চ্যাম্পিয়ন সেনেগালও তাদের দ্বিতীয় শিরোপার অপেক্ষায়। ফেডারেশন জানায়, স্বচ্ছতা বজায় রাখতে এবং জাতীয় দলের স্বার্থ রক্ষার্থেই তারা এই অভিযোগগুলো প্রকাশ্যে এনেছে।

এআরএস
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
আর্সেনালের কাছে কমিউনিটি শিল্ডের শিরোপা খুইয়ে মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে মাঠের সেই ক্ষতে মলম দিতে দলবদলের বাজারে ১০০ মিলিয়ন ইউরো (প্রায় ৮৫.৬ মিলিয়ন পাউন্ড) উড়িয়ে...
তিন-তিনটি ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি, স্বপ্নভঙ্গের সেই তিক্ত অতীতকে পেছনে ফেলে অবশেষে আফ্রিকান ফুটবলের শীর্ষ সিংহাসনে বসলো ক্যামেরুনের অদম্য নারীরা!
বোস্টনের জিলেট স্টেডিয়ামে মরক্কোর ঐতিহাসিক স্বপ্নযাত্রা গুঁড়িয়ে দিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল ফ্রান্স। আর, এই দুর্দান্ত জয়ের পর ফরাসি শিবিরের ধারাবাহিকতা এবং বড় টুর্নামেন্টে...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর