চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:০৫ এএম

দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ের মধ্যদিয়ে রাজশাহী ওয়ারিয়র্স তাদের দ্বিতীয় বিপিএল শিরোপা ঘরে তুললো। এর আগে ২০১৯–২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিলো ফ্র্যাঞ্চাইজিটি। 

শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী জিতেছে ৬৩ রানের বড় ব্যবধানে। শুরুতে নেমে ২০ ওভারে ১৭৪ রান করে রাজশাহী। জবাবে ১১১ রানে থামে চট্টগ্রামের ইনিংস।  

টস হেরে আগে ব্যাট করতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৭৪ রান। ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন দুর্দান্ত এক ইনিংস। ৬২ বলে ১০০ রানের অনবদ্য এই ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা। বিপিএল ফাইনালে এটি তৃতীয় সেঞ্চুরি—এর আগে শতক করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।

তানজিদের সঙ্গে ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহান যোগ করেন ৮৩ রান। ফারহান করেন ৩০ বলে ৩০ রান। এরপর কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৪ রান। শেষদিকে নাজমুল হোসেন শান্ত করেন ৭ বলে ১১ রান, জিমি নিশাম অপরাজিত থাকেন ৭ রানে।

চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম নেন দুটি করে উইকেট।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১১ রানেই অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ৩৯ রান করেন মির্জা বেগ। আসিফ আলী করেন ২১ রান।

এদিন রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন বিনুরা ফার্নান্দো। ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। এছাড়া হাসান মুরাদ নেন ৩টি, জিমি নিশাম ২টি ও আবদুল গাফফার সাকলাইন ১টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী ওয়ারিয়র্স: ১৭৪/৪, ২০ ওভার (তানজিদ ১০০, ফারহান ৩০, উইলিয়ামসন ২৪, শরিফুল ২/৩৩, মুকিদুল ২/২০)।

চট্টগ্রাম রয়্যালস: ১১১/১০, ১৭.৫ ওভার (মির্জা ৩৯, আসিফ ২১, বিনুরা ৪/৯, মুরাদ ৩/১৫)।

আরবিএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করছে পুরো বাংলাদেশ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশ। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর