বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম

নিরাপত্তার অজুহাতে ভারত সফরে না যাওয়ার অনড় সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত বড় খেসারত দিতে হলো বাংলাদেশকে। দীর্ঘ টানাপোড়েনের পর, শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা আর অংশ নিতে পারছে না। তাদের জায়গায় গ্রুপ ‘সি’-তে সুযোগ দেয়া হয়েছে স্কটল্যান্ডকে।

হিন্দুন্তান টাইমসের খবরে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত- আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং পরবর্তীতে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিসিবির প্রশ্ন তোলা থেকে। বিসিবি বারবার আইসিসিকে ইমেইল করে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ জানায়। আইসিসি বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে ভারতের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে। তদন্তে ভারতের নিরাপত্তা ঝুঁকি ‘নিম্ন থেকে মাঝারি’ হিসেবে চিহ্নিত হয়, যার ফলে আইসিসি সূচি পরিবর্তনে অস্বীকৃতি জানায়।

আইসিসির একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে বিসিবি কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করলেও কোনো সুরাহা হয়নি। ২১ জানুয়ারি আইসিসি বোর্ড সভায় ১২-২ ব্যবধানে বিসিবির প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার পর তাদের ২৪ ঘণ্টার চূড়ান্ত আল্টিমেটাম দেয়া হয়।

কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোজা জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। 
বুধবার রাতে বিসিবি সভাপতি আইসিসিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও লাভ হয়নি। ওই রাতেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার পরদিন রাজধানীর এক হোটেলে খেলোয়াড়দের সাথে বৈঠক করেন আসিফ নজরুল, যেখানে ভারতে না যাওয়ার বিষয়ে অটল থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

হিন্দুস্তান টাইমসকে আইসিসি সূত্র জানিয়েছে, আইসিসি বিসিবিকে চিঠি পাঠিয়ে নিশ্চিত করেছে, ভারত সফরে অস্বীকৃতি জানানোয় তাদের দরজা বন্ধ করে দেয়া হয়েছে। ইতোমধ্যে স্কটল্যান্ডকে তাদের স্থলাভিষিক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে।

বিশ্বকাপ থেকে এই বহিষ্কারাদেশ বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বিশাল ধাক্কা। শুধু এই আসর নয়, আইসিসির এই কঠোর অবস্থানের ফলে ভবিষ্যতে বাংলাদেশের সদস্যপদ এবং দ্বিপাক্ষিক সিরিজের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো দলকে বৈশ্বিক কোন আসর থেকে বের করে দেওয়া হলো।

এদিকে এক প্রতিবেদনে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অবস্থান স্পষ্ট না হওয়ায় শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

পরিবর্তনের ফলে টুর্নামেন্টের প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’তে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। গ্রুপ পর্বে তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।

ক্রিকবাজ জানিয়েছে, এ বিষয়ে স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লাডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ে আইসিসি ও এডিনবরার ক্রিকেট স্কটল্যান্ডের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ ইতোমধ্যে হয়েছে।

একাত্তর/আরএ
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
ফুটবল বিশ্বকাপে সি-গ্রুপের অঘোষিত ‘ফাইনাল’ ম্যাচে ভোরে মায়ামিতে পেন্টাজয়ী ব্রাজিলের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। নকআউট পর্ব বা শেষ ৩২ নিশ্চিত করতে স্কটিশদের মাত্র ১টি পয়েন্ট দরকার। আর, এই...
ভোরে মায়ামিতে বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর অলঘোষিত ফাইনালে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মাঠের লড়াই শুরুর আগেই সেলেসাও বস কার্লো আনচেলত্তি তাঁর দলকে কড়া হুঁশিয়ারি...
ব্রাজিল বনাম স্কটল্যান্ডের হাইভোল্টেজ মহোৎসবের আগে এবার সেলেসাওদের কড়া হুঁশিয়ারি দিলেন স্কটিশ লিগে খেলা ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার এদুয়ার্দো আগেউ। ক্রুজেইরোর যুব একাডেমি ছেড়ে ইউরোপে পাড়ি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর