স্কুলব্যাগ হাতে ইরানে নিহত শিক্ষার্থীদের স্মরণ ফুটবলারদের

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম

ইরানে যুদ্ধের প্রথম দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহতদের প্রতি অনন্য এক শ্রদ্ধা নিবেদন করেছে দেশটির জাতীয় ফুটবল দল। নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শুরুর আগে ইরানি ফুটবলাররা স্কুলব্যাগ হাতে মাঠে নেমে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ বিমান হামলায় অন্তত ১৭০ জন নিহত হন। নিহতদের মধ্যে বড় একটি অংশই ছিলো কোমলমতি শিক্ষার্থী। যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানজুড়ে চালানো হামলার প্রথম দিনেই এই বিয়োগান্তক ঘটনা ঘটে।

গত শুক্রবার তুরস্কের বেলেক শহরে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইরানের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। জাতীয় সংগীত পরিবেশনের সময় সাবেক এফসি পোর্তো ও ইন্টার মিলান স্ট্রাইকার মেহদি তারেমিসহ দলের সব খেলোয়াড় হাতে গোলাপি ও বেগুনি রঙের স্কুলব্যাগ নিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করেন। ম্যাচটিতে ইরান ২-১ গোলে পরাজিত হলেও ফুটবলারদের এই মানবিক প্রতিবাদ বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।

এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে এই হামলার পেছনে ‘লক্ষ্য নির্ধারণে ভুল’ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। একটি মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে স্কুলটিতে আঘাত হানে।

প্রতিবেদনে আরও বলা হয়, স্কুল ভবনটি আগে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। পুরনো তথ্য ব্যবহার করে লক্ষ্য নির্ধারণ করায় এই বিপর্যয় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যে দীর্ঘ তিন সপ্তাহ ধরে চলা একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক সামরিক সংঘাত শুরু হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন বিমান হামলায় ইরানের সর্বোচ্চ...
বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ থেকে বিদায়ের ২৪ ঘণ্টাও কাটেনি, অথচ মাঠের সেই ফুটবলীয় হার রূপ নিল এক চরম নোংরা ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে। আমেরিকার এই লজ্জাজনক হারের পরপরই...
মাঠের ভেতরে ভিএআর ট্র্যাজেডিতে শেষ মুহূর্তের গোল বাতিল, আর মাঠের বাইরে বৈরী ভূরাজনীতি ও চরম লজিস্টিক অব্যবস্থাপনা, সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান দল যে নরকযন্ত্রণার মধ্য দিয়ে...
মাঠের লড়াইয়ে ভিএআর ট্র্যাজেডির পর এবার মাঠের বাইরের নোংরা রাজনীতি ও ভ্রমণ বিধিনিষেধ নিয়ে আমেরিকার ওপর ক্ষোভে ফেটে পড়লেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই। গত শুক্রবার সিয়াটলে মিশরের সাথে ১-১ গোলে ড্র...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর