জার্মানির বিপক্ষে অবিস্মরণীয় জয়ে শেষ বত্রিশে ইকুয়েডর

আপডেট : ২৬ জুন ২০২৬, ১২:৩৮ পিএম

পিছিয়ে পড়েও জার্মানিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ ব্যবধানে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। গনজালো প্লাটার গোলে ইকুয়েডরের বিশ্বকাপ স্বপ্ন টিকে থাকলো। জার্মানি ও আইভরি কোস্টের পর সেরা তৃতীয় দল হিসেবে গ্রুপ-ই থেকে শেষ ৩২’এ উঠেছে ইকুয়েডর।  

ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। যদিও গোলটি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। সান্ডারল্যান্ড উইঙ্গার নিলসন আনগুলোর দুর্দান্ত স্ট্রাইকে ইকুয়েডর ম্যাচে ফিরে আসে। ম্যাচ শেষে ১৩ মিনিট আগে পোস্টের খুব কাছে থেকে প্লাটার গোলে ইকুয়েডরের জয় নিশ্চিত হয়। 

নিউ জার্সি স্টেডিয়ামে কাল অধিকাংশ অংশ জুড়ে ছিল ইকুয়েডরের সমর্থকদের আধিপত্য। ম্যাচ শেষে তাই তাদের উচ্ছ্বাস ছিল একটু বেশি। 

২০১৪ সালের পর এই প্রথম নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে জার্মানি। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে আইভরি কোস্টকে পিছনে ফেলে গ্রুপের শীর্ষ দল হিসেবে জার্মানরা শেষ ৩২’এ গেছে। সোমবার ফক্সবোরো স্টেডিয়ামে অন্য গ্রুপের তৃতীয় দলের মুখোমুখি হবে জুলিয়ান নাগলেসম্যানের দল। 

অধিনায়ক জসুয়া কিমিচ নক আউট রাউন্ডে দলের থেকে আরও ভালো পারফরমেন্স আশা করছেন, ‘আমরা আজ প্রতিপক্ষকে ম্যাচে এগিয়ে যাবার আমন্ত্রণ জানিয়েছি, যা তারা পুরোপুরি কাজে লাগিয়েছে। এটা তাদেরকে শক্তিশালী করে তুলেছিল। সৌভাগ্যবশত, এই পরাজয়ে বড় কোনো অঘটন ঘটেনি। কিন্তু এটা অন্তত স্পষ্ট আরও একটি পরাজয়ের অর্থ টুর্নামেন্ট থেকে বিদায়। প্রতি ম্যাচে এক থেকে দুই গোল হজম করাটা হতাশাজনক। যতটা সম্ভব প্রতিপক্ষের কাছে কম বল দিতে হবে, তাহলেই আমরা যে-কোনো দলকে পরাজিত করতে পারবো।’

দুটি ইনজুরি সমস্যায় নাগলেনম্যানকে দুই পরিবর্তন করতে বাধ্য করেছিল। লিগামেন্ট ইনজুরির কারণে বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার নিকো শোটারবেক আসর থেকে ছিটকে যাওয়ায় কাল মূল দলে খেলেছেন এন্টোনিও রুডিগার। লেফট ব্যাক হিসেবে কাল ন্যাথানিয়েল ব্রাউনের পরিবর্তে দলে ছিলে ডেভিড রম। 

গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করা জার্মানি ম্যাচে এগিয়ে যায় এমন এক গোলে যা টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে থাকা ইকুয়েডরকে ক্ষুব্ধ করে তোলে। প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়ায় ইকুয়েডরের জন্য এই ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই।

বক্সের ভেতরে ফ্লোরিয়ান রিটজের পাস থেকে প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোল করেন সানে। তবে গোলটি হওয়ার আগে আক্রমণ গড়ার সময় আলেক্সান্দার পাভলোভিচ উঁচুতে পা রুলে পেড্রো ভিটের মাথায় আঘাত করলেও রেফারি ফাউল না দেওয়ায় ইকুয়েডরের খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ জানান।

গোলটি বহাল রাখার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ইকুয়েডর। তবে সাত মিনিট পরই তারা সমতায় ফেরে।  প্রায় ২০ গজ দূর থেকে নিচু শটে নিলসন বল জালে জড়ান। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার কিছুই করতে পারেননি।

এরপর কেই হাভাটর্জের হেড দারুণভাবে ঠেকিযয়ে দেন ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিনডেজ। বিরতির ৩০ সেকেন্ডেরও কম সময় পর বক্সের ভেতরে জোয়েল ওডডোনেজে ফাউলে হাভার্টজ পেনাল্টির জোড়ালো আবেদন করেও সফল হননি। ভিএআর ফাউলের কারণে সেটা বাতিল করে দেয়।

এক ঘণ্টা পর জার্মান নাগলেসশ্যান টুর্নামেন্টে ইতোমধ্যে তিন গোল করা 'সুপার-সাব' ডেনিজ উনডাভকে মাঠে নামান। কিন্তু ইকুয়েডর জানত,তাদের আর রক্ষণাত্মক থাকার সুযোগ নেই। এনার ভ্যালেন্সিয়ার জোরালো শট দারুণভাবে প্রতিহত করেন নয়্যার। 

কর্নার থেকে রদ্রিগেসের হালকা ছোঁয়ায় বল পেয়ে নয়্যারের সামনে থেকেই জালে ঠেলে দেন প্লাটা। এর ফলে জার্মানির টানা ১১ ম্যাচের জয়ের ধারা ভেঙে যায় এবং ইকুয়েডর তাদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।

আরবিএস
এবারের বিশ্বকাপ ফুটবল ইকুয়েডরের জন্য হয়ে উঠেছে এক দুঃস্বপ্নের নাম। টুর্নামেন্টের শুরুতে ‘ডার্ক হর্স’ বা চমক দেখানো দল হিসেবে যাদের ঘিরে বাজি ধরেছিলেন ফুটবলপ্রেমীরা, সেই ইকুয়েডর এখন বিদায়ের...
বিশ্বকাপের ই-গ্রুপের সমীকরণটা এখন বেশ উত্তপ্ত। একদিকে জয়ের ধারা ধরে রাখা জার্মানি, অন্যদিকে নকআউটের টিকিট পেতে মরিয়া ইকুয়েডর। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলায় জার্মানি শুক্রবার রাত ২টার...
ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল পানামা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল মধ্য আমেরিকার দেশটির। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে...
শেষ পর্যন্ত ডিআর কঙ্গোর জেদি গোলরক্ষক এমপাসি-নাজাউকে পরাস্ত করে ১-০ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া।
বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে জাপান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট নিশ্চিত করেছে এশিয়ার দলটি।
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চললেও বাড়ছে প্রাণহানি। সবশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। আহত হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ।
ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আইভরি কোস্টের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন নিকোলাস পেপে। অন্যদিকে, স্বপ্নময় যাত্রার ইতি ঘটেছে ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দেশ কুরাসাওয়ের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর