করোনা আবারও হানা দিলো আইপিএলে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:১৫ পিএম

এবছরের এপ্রিলে শুরু হওয়া আইপিএলের ১৪তম আসর করোনাভাইরাসের কারণে মাঝপথে স্থগিত হয়। এরপর গত ১৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটির অবশিষ্ট অংশ শুরু হয়েছে। তবে এবারও করোনার শিকার হলো আইপিএল। 

বুধবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার থাঙ্গারাসু নটরাজন করোনা আক্রান্ত হয়েছেন। একারণে তিনিসহ তার সংস্পর্শে আসা আরও ৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, নটরাজনের করোনা আক্রান্তের পরও আজ রাত আটটায় দিল্লির বিপক্ষে হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই। ম্যাচটি যথাসময়েই অনুষ্ঠিত হবে।  

আরও পড়ুন: প্রজননের জন্য ২২ দিন ইলিশ ধরা বন্ধ

নটরাজনের সংস্পর্শে আসা অন্য ছয়জন হলেন- ক্রিকেটার বিজয় শঙ্কর, ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, চিকিৎসক অঞ্জনা ভান্নান, লজিস্টিক ম্যানেজার তুষার খেদকার ও নেট বোলার পি গানেসান।

এদিকে সানরাইজার্স মেডিকেল টিম জানিয়েছে, করোনায় আক্রান্ত হলেও নটরাজনের শরীরে ভাইরাসটির কোনো উপসর্গ নেই। যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের শরীরেও উপসর্গ দেখা দেয়নি। 


একাত্তর/আরএইচ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের অংশ হিসেবে ১৯ অক্টোবর (সোমবার) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব সোনার (জুয়েলারি) দোকান ও প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ রাখার...
কানাডার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ও মারাত্মক এক দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একাধিক সদস্য নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির...
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর